শিরোনাম
◈ প্রতি বর্ষায় একই চিত্র, পানিবন্দি রাজধানীবাসী ◈ আন্তর্জাতিক ডিজিটাল বাণিজ্যের প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বাংলাদেশ ◈ ফকল‌্যান্ড যুদ্ধ নয়, আমরা শ‌ক্তিশালী ইংল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সে‌মিফাইনা‌লে খেল‌তে নাম‌বো: আ‌র্জেন্টাইন কোচ স্কা‌লো‌নি ◈ একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ইংল্যান্ডের টেস্ট ক্রিকে‌ট থে‌কে প্রধান কো‌চের চাকরি হারালেন ম্যাককালাম ◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী বরিশালের উদ্দেশে রওয়ানা হয়েছেন। আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৬টার পর গুলশানের বাসভবন থেকে তিনি রওয়ানা হন।

বিএনপি মিডিয়া সেলর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

সফরকালে প্রধানমন্ত্রী গৌরনদী ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি, ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচি এবং বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন।

গতকাল রবিবার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে বরিশাল যাবেন। সেখানে বৃক্ষরোপণের কয়েকটি কর্মসূচি রয়েছে।

কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী সন্ধ্যায় ঢাকায় ফিরবেন।

প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে- গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়