শিরোনাম

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৬, ০৪:৫২ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষে ৯৮২ কোটি টাকা ব্যয় করেছে তৎকালীন সরকার: অর্থমন্ত্রী

মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধূরি।

রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। 

অর্থমন্ত্রী বলেন, ‘মুজিববর্ষ’ পালন উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলায় বিভিন্ন ধরনের কর্মসূচি বাস্তবায়ন, শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরিতে সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে সর্বমোট এ অর্থ ব্যয় করা হয়েছে।

তিনি আরও বলেন, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছর খাবার খরচ হিসেবে ৩৫ কোটি টাকা দেখানো হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়।

 

  • সর্বশেষ