শিরোনাম
◈ ফরিদপুরে মর্মান্তিক দুর্ঘটনা: উদ্ধারকাজ চলাকালে বাসচাপায় নিহত ৫ ◈ আইনি জটিলতায় এমবাপ্পে, হতে পারে তিন বছরের কারাদণ্ড ◈ ছয় মাসের পারফরম্যান্স পর্যালোচনা: দায়িত্ব কমতে পারে কয়েকজন মন্ত্রীর, নতুন মুখ আসতে পারেন মন্ত্রিসভায় ◈ বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস ◈ রাজস্ব ও ব্যাংকিং সংস্কারে জোর, নতুন ঋণ নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা শুরু ◈ বন্যা পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা, প্রয়োজনে ছুটি বাতিল ◈ বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত পরিকল্পনা, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন ◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সপ্তাহে দুই দিন ছুটি চাইলেন মেডিকেল শিক্ষার্থী, জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে মেডিকেল পড়ুয়া এক শিক্ষার্থী সপ্তাহে দুই দিন ছুটি দাবি জানিয়েছেন। তবে বিষয়টি টেকনিক্যাল হওয়ায় সংশ্লিষ্টদের বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেছেন তিনি।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজের এক ছাত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করে বলেন, সপ্তাহের সাত দিনের মাঝে ছয় দিনই আমাদের ক্লাস। ছয় দিনই আমাদের পরীক্ষা। ১০ থেকে ১২ ঘণ্টা ক্লাস-পরীক্ষার পর আমরা সপ্তাহের একটা দিন শুধু বন্ধ পেয়ে থাকি। এই বন্ধে বেশিরভাগ সময় আবার চলে যায় পরের দিনের পরীক্ষার প্রস্তুতি নিতে।

এভাবে ইফিসিয়েন্সি, প্রোডাক্টিভিটি এবং উৎসাহ-উদ্দীপনা কমে যায় উল্লেখ করে তিনি বলেন, কিছু কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ে মানসিক স্বাস্থ্যের ওপর, যা মাঝে মাঝে ডিপ্রেশনের কারণ হয়ে যায়।

প্রধানমন্ত্রী কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মতো মেডিকেল শিক্ষার্থীদের জন্য সপ্তাহে দুই দিন সাপ্তাহিক ছুটি যেন দেওয়া হয়।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ব্যাপারটা যেহেতু আপনাদের সাবজেক্ট, একটা টেকনিক্যাল সাবজেক্ট, আমি জানি না এটা ওভাবে বলা সম্ভব কিনা। এটা নিশ্চয়ই আপনাদের যারা সিনিয়র আছেন, ডাক্তার যারা আছেন, আমার মনে হয়, এটা বোধহয় উনাদের। উনারা বিবেচনা করে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। অবশ্য বলা যায়, আমিও সপ্তাহে সাত দিন কাজ করি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়