শিরোনাম
◈ মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেলসেতু ২৪ ঘণ্টায় সচল করল ইরান ◈ সরকারি কর্মচারীদের জন্য সুখবর, রেশন সুবিধার আওতায় আসছেন যাঁরা ◈ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত ◈ স্বাস্থ্যখাতে বড় নিয়োগের ঘোষণা, দেশেই উন্নত চিকিৎসার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বিশ্বকাপে সাফল্যের স্বীকৃতি! কেপ ভা‌র্দের তারকা ফুটবলার  ভোজিনহার নামে নতুন প্রাণীর নামকরণ ◈ জাপান-তাইওয়ান পেরিয়ে এবার টাইফুন ‘বাভি’ ধেয়ে আসছে চীনের দিকে, নিরাপদ আশ্রয়ে ৬ লাখেরও বেশি মানুষ ◈ ডা. জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস ◈ বান্দরবানে বন্যা পরিস্থিতির অবনতি, রাঙামাটি-খাগড়াছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ◈ চট্টগ্রাম বিভাগে বন্যার তাণ্ডব: ৩৯ প্রাণহানি, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ◈ সরকারি নিয়োগে দীর্ঘ অপেক্ষা, শূন্য পদের সংখ্যা ৫ লাখ ছাড়াল

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৬, ০৫:২০ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২৬, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্যার কারণে পরীক্ষা স্থগিত, সিদ্ধান্ত নিয়ে সমালোচনা দুঃখজনক: শিক্ষামন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সমালোচনা বা কটাক্ষে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কাজে মনোযোগ দেয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

 তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ সিদ্ধান্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দুঃখজনক।

 শিক্ষামন্ত্রী বলেন, সমালোচনা বাদ দিয়ে সময়কে ভালো কাজে লাগাতে হবে। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে সেখানকার এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিষয়টি নিয়ে অযথা সমালোচনা না করে শিক্ষার্থীদের ইতিবাচক কাজে মনোযোগী হওয়া উচিত।
 
এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে  বেলুন  উড়িয়ে  ও কেক কেটে  দিনব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
 
অনুষ্ঠানে গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবুল হোসেন এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ও আলহাজ্ব তমিজ উদ্দিন ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়