শিরোনাম
◈ আওয়ামী লীগের বিচার কিভাবে করতে চাইছে সরকার ◈ মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর ◈ ট্রাম্প-পুতিন ৯০ মিনিটের ফোনালাপ, যে কথা হলো ◈ হামের সংক্রমণ অব্যাহত, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু ◈ করদাতাদের সতর্ক করল এনবিআর, জারি ৪ নির্দেশনা ◈ ব্যবসায়ীর অ.ণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, সিসিটিভি ফুটেজ ভাইরালের পর অভিযুক্ত গ্রেপ্তার ◈ অসহায় মানুষের সহায়তার জন্য ৮ কোটি টাকা বিতরণে খরচ ৫৩ কোটি! ◈ জনগণের আস্থা অটুট রেখেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে: তারেক রহমান ◈ প্রথমবার আয়কর রিটার্নে মাত্র ১ হাজার টাকা, নতুন করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে নিষিদ্ধ হতে পারে আওয়ামী লীগ: চিফ প্রসিকিউটর

‘গণহত্যা ও নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।’ এ কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে এসে আইনিভাবে তাঁর বিরুদ্ধে করা মামলা মোকাবিলা করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর। 

তিনি বলেন, ‘মতিঝিল শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় দলটির সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। দলগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে দলটির বিচার করা পুরোপুরি সম্ভব।’

চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী হিসেবেও তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়