শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ তিন বছর পর জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেশন কার্যক্রম শুরু

জামাল হোসেন খোকন, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: দীর্ঘ তিন বছর বন্ধ থাকার পর চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী অ্যাডভোকেট রুহুল আমিন এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে হাসপাতালের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার রুনা জানান, প্রাথমিকভাবে প্রতি রবিবার নিয়মিত অপারেশন কার্যক্রম পরিচালিত হবে। এ পর্যায়ে অ্যাপেন্ডিসাইটিস, হার্নিয়া, ফিস্টুলাসহ বিভিন্ন ছোটখাটো অপারেশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই সম্পন্ন করা হবে।

তিনি আরও জানান, হাসপাতালে বর্তমানে গাইনি বিশেষজ্ঞ না থাকায় আপাতত সিজারিয়ান অপারেশন চালু করা সম্ভব হচ্ছে না। তবে দ্রুত একজন গাইনি চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। চিকিৎসক যোগদান করলে সিজারিয়ান অপারেশনও শুরু করা হবে।

ডা. ফাহমিদা আক্তার রুনা বলেন, রোগীরা বাইরে বেসরকারি ক্লিনিকে অপারেশন করানোর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে জেনে নিতে পারেন কোন কোন অপারেশন সরকারি হাসপাতালে করা হচ্ছে। এতে তারা স্বল্প খরচে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা নায়েবে আমির সাখাওয়াত হোসেন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসাইন, পৌর সেক্রেটারি ইব্রাহিম খলিলসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ