শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৬, ০৭:১০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালী সড়‌কে মাই‌ক্রোবাসে আগুন

কল্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মনছুরিয়া বাজারের উত্তর পাশে একটি চলন্ত মাই‌ক্রোবাস (হাইচ) গা‌ড়ি‌তে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। ত‌বে এ ঘটনায় কোন যাত্রী কিংবা চালক হতাহত না হ‌লেও গা‌ড়ি‌তে কয়জন যাত্রী ছিল তা জানা যায়‌নি।

র‌বিবার (৫জুলাই ) দুপুর প্রায় তিনটার দি‌কে (২টা ৪৫‌মি‌নি‌টে ) মাই‌ক্রোবাস (হাইচ) গা‌ড়ি‌র এ‌সির গ‌্যাস থে‌কে আগু‌নের সুত্রপাত হ‌লে চালক সহ অন‌্যরা গা‌ড়ি থে‌কে নে‌মে যায়। চট্টো- মেট্রো ১১-৬৩০৮ নাম্বারের গা‌ড়ির মা‌লিক আহমদুল্লাহ বাঁশখালী ফায়ার স্টেশনে খবর দি‌লে স্টেশন অফিসার মিজানুর রহমানের নেতৃ‌ত্বে দু‌টি ইউ‌নিট ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রায় ৩০‌মি‌নিট পর আগুন নিয়ন্ত্রনে নি‌য়ে আস‌লে গা‌ড়ির অ‌ধিকাংশ পুঁ‌ড়ে যায়। এ সময় বেশ কিছু মানুষ জ‌ড়ো হ‌লেও গ‌্যা‌সের ট‌্যাংক বি‌স্ফোরণ হওয়ার আশংকায় আগুন নিভা‌তে এ‌গি‌য়ে যাওয়ার সাহস পাই‌নি। এ ঘটনায় গা‌ড়ির বেশ কিছু অংশ পুঁ‌ড়ে প্রায় ১০লক্ষা‌ধিক টাকার ক্ষয়ক্ষ‌তি হয় ব‌লে সু‌ত্রে জানা যায়।

বাঁশখালী ফায়ার স্টেশনরে স্টেশন অফিসার মিজানুর রহমান ব‌লেন, খবর পে‌য়ে আমরা দ্রুত ঘটনাস্থ‌লে গি‌য়ে কিছু সম‌য়ের ম‌ধ্যে আগুন নিয়ন্ত্রনে নি‌য়ে আ‌সি। প্রাথ‌মিক ভা‌বে গা‌ড়ির এ‌সির গ‌্যাস থে‌কে এ অ‌গ্নিকান্ডের সুতপাত হ‌তে পা‌রে। আর কিছুক্ষণ দেরী হ‌লে সম্পুর্ণ গা‌ড়ি পুঁ‌ড়ে যে‌তে পারত ব‌লে তি‌নি অ‌ভিমত ব‌্যক্ত ক‌রেন।

  • সর্বশেষ