শিরোনাম
◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত ◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায়

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-ইরান স্পিকারের বৈঠক, শান্তি প্রক্রিয়ায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত

জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ (বীর বিক্রম) ইরান সফরকালে দেশটির ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে স্পিকার গালিবাফ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের তেহরান সফরকে স্বাগত জানান।

শুক্রবার (৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং এ ঘটনায় নিন্দা জানান।

তিনি জাতীয় শোকের এ সময়ে ইরানের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের সংহতি প্রকাশ করেন।

বৈঠকে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যে শতাব্দীপ্রাচীন বন্ধুত্ব, ঐতিহাসিক সাংস্কৃতিক সম্পর্ক এবং জনগণের পারস্পরিক যোগাযোগের বিষয়টি তুলে ধরেন।

স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত শান্তি সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে স্পিকার গালিবাফের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন।

তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগ ইরান এবং সমগ্র অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি চলমান শান্তি প্রক্রিয়ার প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে সংশ্লিষ্ট সব অমীমাংসিত বিষয়ের টেকসই সমাধান হবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে বাংলাদেশের স্পিকার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য স্পিকার গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

এর আগে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদল বৃহস্পতিবার (২ জুলাই) তেহরানে পৌঁছায়। বিমানবন্দরে প্রতিনিধিদলকে স্বাগত জানান ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়ি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়