শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় সংসদে 'সাইবার সুরক্ষা বিল, ২০২৬' পাস

মনিরুল ইসলাম : জুয়া প্রতিরোধ আইনের সঙ্গে দ্বৈততা নিরসনে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’-এর একটি ধারা বিলুপ্ত করে জাতীয় সংসদে 'সাইবার সুরক্ষা (সংশোধন) বিল, ২০২৬' পাস করা হয়েছে। এর মাধ্যমে মূল আইনের জুয়া সংক্রান্ত ২০ নম্বর ধারাটি বাতিল করা হলো।

আজ মঙ্গলবার   স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে বিলটি পাসের জন্য উপস্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। পরে বিলটি কণ্ঠভোটে সর্বসম্মতভাবে পাস হয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের সাইবার জগৎ নিরাপদ ও সুরক্ষিত রাখতে ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়। উক্ত আইনের ২০ ধারায় জুয়া খেলা সংক্রান্ত অপরাধ ও দণ্ডের বিধান ছিল। কিন্তু ইতোমধ্যে জুয়া সংক্রান্ত অপরাধগুলো প্রতিরোধের জন্য ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৩’ নামে একটি স্বতন্ত্র ও বিস্তারিত আইন প্রণয়ন করা হয়েছে। একই অপরাধের জন্য দুটি ভিন্ন আইনের বিধান থাকায় ‘সাইবার সুরক্ষা আইন, ২০২৩’ থেকে ধারা ২০ বিলুপ্ত করার প্রস্তাব করা হয়।

এর আগে বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটি পুঙ্খানুপুঙ্খভাবে বিলটি পর্যালোচনা করে সংসদে পাসের সুপারিশ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়