শিরোনাম
◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব

প্রকাশিত : ৩০ জুন, ২০২৬, ০৩:৫৩ দুপুর
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ ডিএমপির একার পক্ষে সম্ভব নয়: কমিশনার

ব্যাটারিচালিত রিকশা রাজধানী থেকে উঠিয়ে দেওয়া শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একার পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। তিনি বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর মোহাম্মদপুরের লেক রোডে এআই ক্যামেরার মাধ্যমে ট্রাফিক মামলা দায়ের ও যানবাহন মনিটরিং কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তবে শুধু পুলিশের পক্ষে এ সমস্যা সমাধান সম্ভব নয়। এ বিষয়ে সমন্বিতভাবে কাজ চলছে।

তিনি জানান, রাজধানীর ১৮টি গুরুত্বপূর্ণ মোড় ও ক্রসিংয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা চালুর পর এখন পর্যন্ত প্রায় দেড় হাজার মামলা করা হয়েছে এবং ৩৮ হাজার সমন জারি করা হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন মোড়ে পরীক্ষামূলকভাবে এআই প্রযুক্তির ব্যবহার শুরু করে ট্রাফিক বিভাগ। ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটলে ক্যামেরার মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহন শনাক্ত করা হচ্ছে। পরে যানবাহনের মালিকের নামে ডিজিটাল পদ্ধতিতে মামলা করা হচ্ছে।

ডিএমপি কমিশনার বলেন, এআই ক্যামেরা চালুর পর ট্রাফিক সিগন্যালে আইন মানার প্রবণতা বেড়েছে। আগে সিগন্যালে যানবাহন থামাতে ট্রাফিক সদস্যদের হিমশিম খেতে হলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। উৎস: বিডি-প্রতিদিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়