শিরোনাম
◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন?

প্রকাশিত : ২৯ জুন, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্লাস্টিক খাতের শুল্ক আমদানি কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মনিরুল ইসলাম : প্রধানমন্ত্রী ও সংসদনেতা তারেক রহমান ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্লাস্টিক শিল্পের অন্যতম প্রধান দুই কাঁচামাল পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) ও পিইটি (পলিইথিলিন টেরেফথালেট) রেজিনের আমদানি শুল্ক  ১০ শতাংশ থেকে কমিয়ে পুনরায় ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ সোমবার  জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল হিসেবে ব্যবহার হওয়া পিভিসি এবং পিইটি রেজিনের ১০ শতাংশ আমদানি শুল্ক করা হয়েছিল। এটাকে ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশে করার প্রস্তাব জানাচ্ছি।

পিভিসি ও পিইটি রেজিনের ব্যবহার

দেশে প্লাস্টিক পণ্য উৎপাদনে বহুল ব্যবহৃত কাঁচামাল পিভিসি ও পিইটি রেজিন। এগুলো দিয়ে তৈরি হয় পিভিসি পাইপ, ফিটিংস, পানির ট্যাংক, দরজা-জানালা, ফ্লোরিং সামগ্রী, বৈদ্যুতিক তার ও ক্যাবলের ইনসুলেশন, কৃত্রিম চামড়া, জুতার সোল, খাদ্য ও পানীয় বোতল, ওষুধ ও ভোক্তা পণ্যের প্যাকেজিংসহ অসংখ্য শিল্পপণ্য।

এর ফলে শুল্ক বৃদ্ধির প্রভাব শুধু প্লাস্টিক শিল্পেই সীমাবদ্ধ থাকবে না। নির্মাণ, প্যাকেজিং, বিদ্যুৎ, ইলেকট্রনিকস পণ্য, স্বাস্থ্যসেবা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ওষুধ, পোশাক ও অটোমোবাইল খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ায় শঙ্কায় শুল্ক আমদানি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে বলে জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

খাতসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় পাঁচ লাখ মেট্রিক টন পিভিসি রেজিন এবং তিন লাখ ৫০ হাজার টন পিইটি রেজিনের চাহিদা রয়েছে। অর্থাৎ মোট চাহিদা প্রায় আট লাখ ৫০ হাজার টন। এর বিপরীতে দেশে পিভিসি রেজিন উৎপাদন সক্ষমতা প্রায় দেড় লাখ টন এবং পিইটি রেজিন উৎপাদন সক্ষমতা প্রায় এক লাখ টন। ফলে মোট চাহিদার প্রায় ৭০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করতে হয়।

এ কারণে আমদানি শুল্ক বৃদ্ধি সরাসরি উৎপাদন ব্যয়ের ওপর প্রভাব ফেলবে। শুল্ক ৫ শতাংশ থেকে ১০ শতাংশে উন্নীত হলে পাইপ, ফিটিংস, পানির ট্যাংক, পানীয় বোতল, প্যাকেজিং সামগ্রী, বৈদ্যুতিক ক্যাবলের ইনসুলেশন, কৃত্রিম চামড়া, জুতা এবং নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়বে। ফলে বাজারে এসব পণ্যের দামও বৃদ্ধি পেতে পারে, যা ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে।

এই কারণে পুনরায় এ খাতের আমদানি শুল্ক কমাতে যাচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের উপর জাতীয় সংসদে সমাপনী বক্তব্য দেয়ার সময় পিভিসি-রেজিনসহ নানা খাতের শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়