শিরোনাম
◈ ৭১ সালে জামায়াতের ভূমিকা পরিস্কার করা উচিত: মির্জা ফখরুল  ◈ চাহিদা ও দাম দুটোই কমেছে, ইউরোপে চাপে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ অর্থ বিল সংশোধন করে করমুক্ত আয়সীমা ৪-৫ লাখ টাকা করা হচ্ছে ◈ কারিগরি ত্রুটিতে দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়তে পারে লোডশেডিং ◈ প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, নেই সমাধান ◈ জাপানের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে নেইমারকে? লাখ টাকার প্রশ্ন ব্রাজিল শিবিরে ◈ বিরোধী দল সেই সংস্কারের কথা বলে, যে সংস্কার তাদের ক্ষমতার ভাগ দেবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলায় সমঝোতা কি ভেস্তে যাবে ◈ জিম্বাবুয়ে গে‌লো বাংলা‌দেশ ক্রিকেট দল 

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১১:৫১ রাত
আপডেট : ২৯ জুন, ২০২৬, ১২:১২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াতের বয়স ৮৪ বছর, ১০০ বছর নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

মনিরুল ইসলাম: জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সদস্যদের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, জামায়াতের ইতিহাস নিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে এবং দলটির বয়স ১০০ বছর নয়, বর্তমানে ৮৪ বছর।

রোববার (তারিখ) রাতে সংসদে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগের দিন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী জামায়াতে ইসলামীর ‘১০০ বছরের ইতিহাস’ উল্লেখ করেছিলেন। বিষয়টি যাচাই করে দেখা গেছে, জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালের ২৬ আগস্ট ব্রিটিশ ভারতের লাহোরে। সেই হিসেবে দলটির বর্তমান বয়স ৮৪ বছর।

তিনি বলেন, দেশভাগের পর জামায়াতে ইসলামী হিন্দ, জামায়াতে ইসলামী পাকিস্তান এবং পরে বাংলাদেশে দলটির কার্যক্রম পরিচালিত হয়। ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির অনুমতি দেওয়ার পর দলটি জামায়াতে ইসলামী বাংলাদেশ নামে রাজনৈতিক কার্যক্রম শুরু করে।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় তৎকালীন জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং এ বিষয়ে আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রিসভায় জামায়াতের দুই নেতা দায়িত্ব পালন করেছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করলেও তাদের নির্বাচনী ইশতেহারে শরিয়াহভিত্তিক রাষ্ট্র, ইসলামী বিচারব্যবস্থা বা ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠার কোনো প্রতিশ্রুতি নেই। তিনি প্রশ্ন তোলেন, এসব অঙ্গীকার ছাড়া দলটি কীভাবে নিজেদের ইসলামী দল হিসেবে উপস্থাপন করে।

তিনি আরও বলেন, দলটির প্রতীক থেকে ‘আকিমুদ্দীন’ (দ্বীন কায়েম) কথাটিও বাদ দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি জামায়াতের কয়েকজন নেতার সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে বলেন, এসব মন্তব্য রাজনৈতিক বক্তব্যের সীমা অতিক্রম করেছে।

ইসলামী ব্যাংকের রুরাল ডেভেলপমেন্ট স্কিম (আরডিএস) প্রসঙ্গে নিজের আগের বক্তব্যের পুনরাবৃত্তি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত রাজনৈতিক বিবেচনায় ১০ হাজার ৫২৭ কোটি টাকা বিতরণ করা হয়েছে। প্রয়োজন হলে এর প্রমাণও উপস্থাপন করা হবে বলে জানান তিনি।

বক্তব্যের শেষ দিকে অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৯০ ও ২০২৪ সালের কিছু ঘটনায় জামায়াতের ভূমিকার স্বীকৃতি দেওয়া হলেও ইতিহাসের যেসব অধ্যায় দলটির পক্ষে নয়, সেগুলোও মনে রাখা উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়