শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ১১:৪৬ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাথমিক শিক্ষকদের ৯ম গ্রেডে আনতে কাজ করছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গ্রেড উন্নীত করে ৯ম গ্রেডে আনার বিষয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রংপুর-৬ আসনের সংসদ সদস্য মওলানা নুরুল আমিন শিক্ষকদের বর্তমান ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার বিষয়টি সংসদে উত্থাপন করেন। শিক্ষকদের গ্রেড নিয়ে আমরা আলোচনা করছি এবং তাদের ৯ম গ্রেডে আনার লক্ষ্যে কাজ করছি।

তিনি আরও বলেন, ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষকদের বেতনের জন্য ২০ হাজার ৪২৮ কোটি ৬৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। শিক্ষকদের ৯ম গ্রেডে উন্নীত করা গেলে অতিরিক্ত দেড় থেকে দুই হাজার টাকা ব্যয় হবে, যার জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রস্তাবিত বাজেটে রাখা হয়েছে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যে পরিকল্পনা অনুযায়ী শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার নির্দেশনা দিয়েছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। আগামী পাঁচ বছর ধারাবাহিকভাবে এ কার্যক্রম চালিয়ে যেতে পারলে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং বাংলাদেশের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়