শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৮ জুন, ২০২৬, ০৬:২০ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ কে? সংসদে বিএনপি-জামায়াতের তুমুল বিতর্ক

২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনের নেতা ও ‘মাস্টারমাইন্ড’ কে—এই প্রশ্নে জাতীয় সংসদে পাল্টাপাল্টি বক্তব্য তুলে ধরেছেন সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, আন্দোলনের নায়ক বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরদিকে জামায়াত বলেছে, এ আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড নেই; এর কৃতিত্ব বাংলাদেশের জনগণ ও তরুণদের।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৭তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিতে গিয়ে বিষয়টি নিয়ে দুই দফা বিতর্ক হয়।

বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তারেক রহমান দূর থেকে কার্যকর নেতৃত্ব দিয়েছেন। বিরোধীদলীয় নেতার আগের বক্তব্য উদ্ধৃত করে তিনি দাবি করেন, তারেক রহমানই আন্দোলনের প্রধান নায়ক।

এরপর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ বক্তব্যের বিরোধিতা করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনের কোনও একক মাস্টারমাইন্ড নেই। তার ভাষায়, এই অভ্যুত্থানের কৃতিত্ব বাংলাদেশের ১৮ কোটি মানুষ ও দেশের যুবসমাজের।

দুপুরের বিরতির পর অধিবেশন পুনরায় শুরু হলে বিএনপির সংসদ সদস্য জয়নাল আবেদীন ফারুক বিষয়টি আবারও উত্থাপন করেন। তিনি বলেন, ডা. শফিকুর রহমান নিজেই অতীতে এক অনুষ্ঠানে তারেক রহমানকে জুলাই আন্দোলনের ‘মহানায়ক’ হিসেবে উল্লেখ করেছিলেন। তাই প্রতিমন্ত্রী মিল্লাতের বক্তব্য সঠিক এবং তা সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত হওয়া উচিত।

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, তিনি যে বক্তব্য দিয়েছিলেন, সেটি ২০২৪ সালের আগস্টের পর নয়; তারও আগে একটি ইফতার মাহফিলে দেওয়া হয়েছিল। তিনি বলেন, ৫ আগস্টের পর পরিস্থিতি বদলে যায় এবং তখন যাদের ভূমিকা ছিল, তাদের যথাযথ স্বীকৃতি দেওয়া উচিত।

তিনি আরও বলেন, ড. ইউনূস বিদেশ সফরে একজনকে আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে উল্লেখ করলে তিনিই প্রথম এর প্রতিবাদ করেছিলেন। তিনি বলেন, আগেও বলেছি, এখনও বলছি—এই আন্দোলনের একক কোনও মাস্টারমাইন্ড নেই।

এর আগে সকালে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তারেক রহমানের নেতৃত্বেই গণঅভ্যুত্থান সফল হয়েছে এবং সে কারণেই তিনি আন্দোলনের প্রধান নায়ক বলে মনে করেন। তার বক্তব্যের পরই বিষয়টি নিয়ে সংসদে তর্ক-বিতর্ক শুরু হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়