শিরোনাম
◈ তারেক রহমানের চীন সফর: দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ দেখছে ভারতীয় গণমাধ্যম ◈ চুক্তির ২৪ ঘণ্টার মধ্যেই লেবাননে ইসরাইলের ড্রোন হামলা ◈ ‘জনবান্ধব নয়, গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টিকারী বাজেট: সংসদে রফিকুল ইসলাম খান ◈ আসিয়ান সদস্যপদে মালয়েশিয়ার সমর্থন, তিস্তায় সর্বোচ্চ সহযোগিতা করবে চীন: পররাষ্ট্রমন্ত্রী ◈ কৃষি ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের পাশে বিশ্বব্যাংক, সহায়তা ১১০ কোটি ডলার ◈ দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী ◈ বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস ◈ আমরা সবাই চাই, আমাদের রিলেশন হবে মিউচুয়াল রেসপেক্ট এবং ইকুইটির ভিত্তিতে: মির্জা ফখরুল ◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০৬:২৯ বিকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই 

মনিরুল ইসলাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর উদ্যোগে অনুষ্ঠিত ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্স এবং ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান আজ শনিবার বিসিটিআই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রীর  উপদেষ্টা (পলিসি ও স্ট্র্যাটেজি) ডা. জাহেদ উর রহমান। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং দেশের চলচ্চিত্র, টেলিভিশন ও ডিজিটাল কনটেন্ট শিল্পে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিসিটিআই-এর কার্যক্রমের প্রশংসা করেন।

বিশেষ অতিথি মাহফুজুর রহমান বলেন, মানসম্মত, সৃজনশীল ও দায়িত্বশীল কনটেন্ট নির্মাণে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। অর্জিত জ্ঞান ও দক্ষতার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা দেশের ইতিবাচক ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বলেন, বিসিটিআই একটি নবীন প্রতিষ্ঠান হলেও এটি বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র ও টেলিভিশন প্রশিক্ষণ প্রতিষ্ঠান হিসেবে দক্ষিণ কোরিয়ার বুসান ফিল্ম ইনস্টিটিউট এবং ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউটের আদলে একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ,  বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাপ্রাপ্ত চলচ্চিত্র সম্পাদক সৈয়দ ফজলে হক, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী লে. কর্নেল (অব.) কামাল আকবর, এনআইএমসি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি। 

অনুষ্ঠানে সম্মানিত মেন্টর হিসেবে বক্তব্য দেন ১ম টেলিভিশন অনুষ্ঠান ও বিভিন্ন প্ল্যাটফর্মে কনটেন্ট নির্মাণ কোর্সের সহকারী মেন্টর হুমায়ুন কবির হিমু এবং ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের মেন্টর লাবিব নাজমুছ ছাকিব।

অনুষ্ঠানে ৬ষ্ঠ প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের প্রশিক্ষণার্থীদের নির্মিত দুটি প্রামাণ্যচিত্র—‘মিনতি’ ও ‘মাটির সুর’—প্রদর্শিত হয়। এছাড়া দুই কোর্সের প্রশিক্ষণার্থীরা তাদের শেখার অভিজ্ঞতা, সৃজনশীল যাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পরে উভয় কোর্সের সকল প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শাহ নিস্তার জাহান কবীর। পরবর্তীতে বিসিটিআই-এর বিভিন্ন কার্যক্রম, প্রশিক্ষণ উদ্যোগ ও অর্জন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়