শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৭ জুন, ২০২৬, ০২:২৯ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের স্বার্থ রক্ষাই আমাদের দায়িত্ব, চীন-মালয়েশিয়া সফরের সব অর্জন জনগণের: সংসদে প্রধানমন্ত্রী

মনিরুল ইসলাম: প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফরের বিষয়ে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ার বিষয়টি তুলে ধরেন।

স্পীকার বলেন, সংসদনেতা আপনি সংসদে আসার আগে আপনার  মালয়েশিয়া ও চীন  সফরের বিষয়ে সংসদে সর্বসম্মতিক্রমে  ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে, বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের শ্লোগান আছে-‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। এজন্য আমার সফরে দেশের স্বার্থ নিয়েই কথা বলেছি। এখানে কারো কোন ব্যক্তিগত বিষয় নেই। তাই এই সফরে কোন অর্জন হয়ে থাকলে তা দেশের অর্জন, দেশের মানুষের অর্জন।

তিনি বলেন, যেহেতু সব সদস্য বিশেষ করে বিরোধীদলীয় নেতা দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়