শিরোনাম
◈ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে ঐকমত্য চীন-মালয়েশিয়ার ◈ তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা ◈ তাজিয়া মিছিলে অংশ নেওয়া যুবককে ধাওয়া দিয়ে কুপিয়ে হত্যা ◈ দুই বছর পর ভারতীয় ট্যুরিস্ট ভিসা ফিরছে: আবেদন, অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র দেখুন এক নজরে ◈ ‘ডিবির হেফাজতে’ ছাত্রলীগ কর্মীর মারা যাওয়া ভিডিও ভাইরাল, কী ঘটেছিল? যা জানাগেল ◈ দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারতের ত্রিপুরা মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আত্মগোপনে থাকা সাবেক এমপি ডা. প্রাণ গোপাল দত্ত (ভিডিও) ◈ চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু ◈ বাংলাদেশ-চীনের যৌথ ঘোষণা: কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার ◈ মালয়েশিয়া-চীন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২৬, ১১:১৪ রাত
আপডেট : ২৭ জুন, ২০২৬, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শনিবার যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল শনিবার (২৭ জুন) জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে চট্টগ্রাম ও নাটোরের কয়েকটি এলাকায় টানা কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

চন্দনাইশ পল্লী বিদ্যুৎ অফিস জানায়, বিদ্যুৎ সঞ্চালন লাইনের দুই পাশে ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটা এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত (মোট ৮ ঘণ্টা) চন্দনাইশের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ সময় বিদ্যুৎবিহীন থাকবে মুনসেফ বাজার, বাদশা পাড়া, কেরানী বাড়ি, বৃষ্টি পুকুর পাড়, চৌধুরী মার্কেট, দেয়াং পাড়ার আংশিক অংশ, পেশকার বাড়ি, নিধিরামপুর, মিজ্জির দোকান, ছগিরের দোকান, বদুরপাড়ার আংশিক এলাকা, জিয়া খাল, দুল্লভ পাড়া, কাজিপাড়া, চন্দনাইশ পৌরসভা, চন্দনাইশ থানা, চন্দনাইশ মেডিকেল কমপ্লেক্স, উপজেলা পরিষদ, ফায়ার সার্ভিস, নোয়াপাড়া ও গাছবাড়িয়া এলাকা।

অন্যদিকে, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি–২ জানায়, ৩৩ কেভি লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আশপাশের গাছপালার ডালপালা কাটার কাজের জন্য শনিবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত (মোট ৫ ঘণ্টা) জেলার কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বনপাড়া ৩৩ কেভি ফিডার, বড়াইগ্রাম–১ (বনপাড়া) উপকেন্দ্র এবং বড়াইগ্রাম–৩ (গড়মাটি) উপকেন্দ্রের আওতাধীন বনপাড়া পৌরসভা, জোয়াড়ি, মাঝগাঁও, গোপালপুর, চান্দাই, দুয়ারিয়া ইউনিয়নের আংশিক অংশ এবং নগর ইউনিয়নের কিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিদ্যুৎ বিভ্রাটে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে কর্তৃপক্ষ জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এসব রক্ষণাবেক্ষণ কাজ জরুরি এবং গ্রাহকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়