শিরোনাম
◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো ◈ শনিবার সকালে জাতীয় স্মৃতিসৌধে যাবেন রাষ্ট্রপতি ◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

প্রকাশিত : ২৫ জুন, ২০২৬, ১১:৩৩ দুপুর
আপডেট : ৩০ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপ‌তি বিএন‌পির ভাইস‌ চেয়ারম‌্যান ও সংসদ সদস‌্য আলতাফ হো‌সেন চ্ধেুরী

‌নিজস্ব প্রতি‌বেদক ; বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের নতুন সভাপতি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র,  বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী এমপি। 

সংসদের সহকারী সচিব মামুনুর রশীদের স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, সংসদীয় এ এই কমিটির বাকি সদস্যরা হলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক  বাণিজ্য প্রতিমন্ত্রী নোয়াখালী ৩ আসনের সাংসদ বরকত উল্লাহ ভুলু, বিসিবির সাবেক চেয়ারম্যান, খুলনা ৫ আসনের সাংসদ আলী আসগর লবী, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নরসিংদী ১ আসনের সাংসদ খাইরুল কবির খোকন, মৌলভীবাজার ৩ আসনের সাংসদ নাসের রহমান, চট্রগ্রাম ১০ আসনের সাংসদ সাঈদ আল নোমান, ঢাকা ১২ আসনের জামায়েত ইসলামীর সাইফুল আলম, কুড়িগ্রাম-২ এর আতিকুর রহমান মুজাহিদ ও সংরক্ষিত নারী আসনের নিলুফার চৌধুরী মনি এবং জেবা আমিন খান।

কমিটির সভাপতি পটুয়াখালী-১ আসন থেকে তিনবারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব:) আলতাফ হোসেন চৌধুরী, রাশিয়াতে ১৯৮৮ থেকে ১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশের ডিফেন্স এডভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

সংসদীয় বিষয়াবলি এবং সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করতে বাংলাদেশ ও রাশিয়া একমত হয়ে এই কমিটি গঠন করে। সংসদীয় কূটনীতি এবং পেশাদারী বিনিময়ের মাধ্যমে আইনপ্রণেতাদের পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে এই কমিটি কাজ করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়