শিরোনাম
◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে ◈ শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় ◈ শ‌নিবার শুরু দ্বিতীয় টেস্ট, জিত‌লে ইতিহাস গড়বে  বাংলাদেশ, অস্ট্রেলিয়ার লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো

প্রকাশিত : ২৪ জুন, ২০২৬, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিআরটিএর জরুরি নির্দেশনা মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে

মোটরযান বিক্রির পর নির্ধারিত নিয়মে মালিকানা হস্তান্তর সম্পন্ন করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ বিষয়ে বুধবার (২৪ জুন) সংস্থাটির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক ক্ষেত্রে যানবাহন বিক্রির পর নতুন ক্রেতারা মালিকানা পরিবর্তনের আনুষ্ঠানিকতা সম্পন্ন না করেই গাড়ি ব্যবহার করছেন। ফলে যানবাহনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কর, সারচার্জ ও অন্যান্য আর্থিক দায় আগের মালিকের নামেই বহাল থাকছে।

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন করা বাধ্যতামূলক। তবে এ বিধান অনুসরণ না করায় যানবাহনের অগ্রিম আয়কর, বিশেষ ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত অগ্রিম আয়কর এবং পরিবেশ সারচার্জের দায় বিক্রেতাদের ওপর বর্তাচ্ছে।

এ পরিস্থিতি বিবেচনায় মালিকানা পরিবর্তনের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এখন মালিকানা পরিবর্তনের জন্য প্রথমে অনলাইনে (https://bsp.brta.gov.bd/) আবেদন করতে হবে। এরপর বিক্রেতার উপস্থিতিতে হ্যান্ডহেল্ড ডিভাইসের মাধ্যমে বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করা হবে এবং একই দিনেই মালিকানা হস্তান্তরের কার্যক্রম শেষ করা যাবে। একই সঙ্গে নতুন মালিকও ডিজিটাল নিবন্ধন সনদের জন্য বায়োমেট্রিক তথ্য প্রদান করতে পারবেন।

বিআরটিএ সতর্ক করে বলেছে, যানবাহন বিক্রির পর মালিকানা পরিবর্তন না করলে ভবিষ্যতে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। আইন অনুযায়ী এ প্রক্রিয়া সম্পন্ন না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়