শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১৩ জুন, ২০২৬, ১২:৪০ দুপুর
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুঁজিবাজার পুনর্গঠনে জোর, রাজনৈতিক নিয়োগ বন্ধের ঘোষণা অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা আমাদের পুঁজিবাজার পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। আমরা একটি নতুন সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পেয়েছি। আমরা একটি নতুন কমিশন গঠন করেছি। সব পেশাদার মানুষ, কোনও রাজনৈতিক নিয়োগ নেই। আবারও বলছি, কোনও রাজনৈতিক নিয়োগ নেই, সব পেশাদার মানুষ। আর বাংলাদেশের কোনও আর্থিক প্রতিষ্ঠানে কোনও রাজনৈতিক নিয়োগ থাকবে না। কিন্তু ভালো পেশাদার খুঁজে পাওয়া কঠিন।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাকে স্বীকার করতে হবে যে, আমি পেশাদারদের একটি বড় প্যানেল তৈরি করার চেষ্টা করছি; যারা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে খুব সততার সঙ্গে চালাবে, এমন খুঁজে পাওয়া কঠিন হতে পারে, তবে আমরা এটি খুঁজছি। তবুও আমাদের এটির সর্বাধিক ব্যবহার করতে হবে, তাই আমরা করার চেষ্টা করছি।

অর্থমন্ত্রী বলেন, আমরা গত দেড় দশক ধরে দেখেছি, আমাদের এই মুহূর্তে সত্যিকারের বড় খারাপ ঋণের পরিস্থিতিতে নিয়ে গেছে। এই বাজেটে সুদ পরিশোধ ১ লাখ ২৫ হাজার কোটি টাকা প্রকৃতপক্ষে রাজস্ব পরিসরকে সঙ্কুচিত করছে। এটা এতটাই যে, আমরা দেশের জন্য এবং জনগণের জন্য অনেক কল্যাণমূলক প্রকল্পে যেমন-স্বাস্থ্যের মতো অবকাঠামো, কিছু অবকাঠামো, মৌলিক অবকাঠামোতে ব্যয় করতে পারি না। তাই আমি মনে করি, আমাদের পুঁজিবাজারকে উন্নত করে তুলতে হবে। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ