শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১১ জুন, ২০২৬, ০৪:০৯ সকাল
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘টাকা যার, বিচার তার' সাধারণ মানুষের বিচার নেই : তামিমার সাবেক স্বামী

আইনগতভাবে বিচ্ছেদ সম্পন্ন না করে বিয়ে ও ব্যভিচারের অভিযোগে দায়ের করা বহুল আলোচিত মামলা থেকে খালাস পেয়েছেন ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মি। বুধবার (১০ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই রায় ঘোষণা করেন। আদালত তার পর্যবেক্ষণে জানান, আসামিদের বিরুদ্ধে আনা পরকীয়া, প্রতারণা ও ব্যভিচারের অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।

এদিকে আদালতের এই রায়ের পর তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী এবং তামিমার সাবেক স্বামী ব্যবসায়ী রাকিব হাসান। আদালত চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি মন্তব্য করেন, "টাকা যার আছে, তারই বিচার আছে।" তিনি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি এই রায়ে ন্যায়বিচার পাননি এবং এর বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

আদালতে উভয় পক্ষের যুক্তি-তর্ক

শুনানি চলাকালীন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছিলেন। অন্যদিকে, নাসিরের আইনজীবী আজিজুর রহমান দুলু দাবি করেন যে, তামিমা নিয়ম মেনেই পূর্বের স্বামীকে তালাক দিয়েছেন এবং আইনি জটিলতা তৈরি করে তাদের হয়রানি করা হচ্ছে। দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে আজ আদালত নাসির ও তামিমাকে বেকসুর খালাস প্রদান করেন।

রায়ের সময় নাসির হোসেন ও তামিমা সুলতানা দুজনেই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। এই রায়ের মাধ্যমে দীর্ঘদিনের আইনি জটিলতা থেকে সাময়িক স্বস্তি পেলেন এই তারকা দম্পতি। তবে বাদীপক্ষের উচ্চ আদালতে যাওয়ার ঘোষণায় মামলাটির আইনি অধ্যায় এখনই শেষ হচ্ছে না।

উল্লেখ্য, ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি তামিমার সাবেক স্বামী রাকিব হাসান দণ্ডবিধির ৪৯৭ ও ৫০০ ধারায় এই মামলা দায়ের করেন। অভিযোগ ছিল প্রথম স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্ক থাকা অবস্থাতেই তামিমা ক্রিকেটার নাসির হোসেনকে বিয়ে করেন। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) তাদের তদন্ত প্রতিবেদনেও নাসির ও তামিমার বিয়েকে অবৈধ বলে উল্লেখ করেছিল।

  • সর্বশেষ