শিরোনাম
◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ আমার দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক উসমান খাজা : ডিভিলিয়ার্সের ক্ষোভ, বলবিকৃতি কাণ্ডে স্বাধীন তদন্ত চায় অস্ট্রেলিয়া সরকার ◈ নাম মহম্মদ সিরাজ বলেই বাদ : ভারতীয় ক্রিকেট দলে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ, কংগ্রেস-বিজেপির পাল্টাপাল্টি তোপ ◈ ব্রায়ান লারাকে আঘাত করে ভয়ে কাঁপছিলেন পা‌কিস্তা‌নের শোয়েব আখতার ◈ ঢাকাসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি ◈ সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ একের পর এক কারখানা বন্ধ, কোন পথে যাচ্ছে দেশের পোশাক খাত?

প্রকাশিত : ১০ জুন, ২০২৬, ০৬:২৬ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

মনিরুল ইসলাম: নিজের চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে,  খুব একটা গরীব মানুষ না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

বুধবার জাতীয় সংসদে এক নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য নাজিবুর রহমানের এক বক্তব্যে জবাবে তিনি এ কথা জানান। আলোচনার  বিষয়  ছিলো রেমিটেন্স যুদ্ধদের নিয়ে আলোচনার শুরুতে এই প্রসঙ্গটি নিয়ে তিনি কথা বলেন।

প্রসঙ্গটি নিয়ে কথা বলার জন্য স্পিকারের অনুমতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, সংসদ সদস্য নাজিবুর রহমান সাহেব বলেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এক ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী কোন ব্যক্তির গাড়িতে চড়ে সংবর্ধনা নেয়নি । স্বরাষ্ট্রমন্ত্রী যখন ছিলাম না তখন আমি সালাউদ্দিন আমাদের স্থায়ী কমিটির সদস্য ছিলাম। বিদেশ থেকে যখন এসেছি আমি আমার গাড়িতে করে সংবর্ধনা নিয়েছি, আমার চারটি গাড়ি আছে, আমার চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজার যখন আমি গিয়েছি লক্ষ লোকের সমাবেশ হয়েছিল। কোন গাড়ি বিমানবন্দরে ঢোকার সুযোগ হয়নি। অনেক লোকের মাইক্রোবাস জিপ টিপ ছিল। একটাতে উঠলাম, ওইটাতে কেউ উঠতে দিল না। মাইক্রোবাস আরেকটাতে উঠলাম, আরেকটাতে... পাঁচ নম্বরে গিয়ে বলল যে এটাতে উঠেন। পরে দেখা গেল সেটা একটা কোন ব্যক্তির নামে না। ১৭-১৮ বছর আগের গাড়ি।

Advertisement

সেটা ট্রান্সফার হয়েছে যার নামে, সেই ব্যক্তি আমার এলাকায় বাড়ি। সে আগ্রহ করে বললো এখানে উঠেন। ওখানে আমার নিতে  বহু দামী গাড়ি উপস্থিত ছিল কিন্তু পৌঁছাতে পারেনি।

সেটা আমি জনগণের সামনে, দেশবাসীর সামনে তার উপরও দুঃখ প্রকাশ করে বলেছি— এটা আমার ভুল হয়েছে যে আমি অন্য কোন গাড়িতে উঠতে যেয়ে এই গাড়িতে আমার সমর্থকরা উঠিয়েছে। এবং সেটা কোন ব্যক্তির নামে গাড়ি না।

তারপরও যদি এটা ভুল হয়ে থাকে আমি জাতির সামনে দুঃখ প্রকাশ করেছিলাম। কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেছে ওই সময়েই। সেটা একটা পুরাতন ইস্যু। এবং সেটা আমার মনে হয় মাননীয় স্পিকার আপনি এক্সপাঞ্জ করতে পারেন, এটা আমার অনুরোধ।

  • সর্বশেষ