শিরোনাম
◈ কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে, সর্বশেষ আপডেট ◈ সর্বজনীন পেনশন কার্যক্রমের এখন কী অবস্থা? ◈ ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির চামড়া সংরক্ষণে সরকারের একাধিক উদ্যোগ ◈ বিএনপির তৃণমূল পুনর্গঠন টাকা আর লবিংয়ে ◈ কাওরান বাজারে চাঁদাবাজি নিয়ে দুই এমপি মুখোমুখি ◈ শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারত, কেন ফাঁপড়ে পড়লো বাংলাদেশ? ◈ অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে খবর দিলেন বাংলাদেশি, স্তব্ধ কমিউনিটি ◈ বিশ্বকাপ ট্রফি দুইবার চুরি হয়েছিল যেভাবে ◈ লঙ্কান প্রিমিয়ার লিগ ১৭ জুলাই থেকে শুরু হচ্ছে ◈ মধ্যপ্রাচ্য সংকটের জেরে ভারতে এক সপ্তাহে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম

প্রকাশিত : ১৯ মে, ২০২৬, ১২:১৯ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২৬, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে, সর্বশেষ আপডেট

আগামী অর্থবছরের বাজেটে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রস্তাব অনুযায়ী, ১১০ সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত থাকলেও এর বেশি ক্ষমতার বাইকের মালিকদের বছরে নির্ধারিত হারে অগ্রিম আয়কর দিতে হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সিসিভেদে ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা চলছে। প্রস্তাব অনুযায়ী, ১১১ থেকে ১২৫ সিসি মোটরসাইকেলের জন্য বছরে ২ হাজার টাকা, ১২৬ থেকে ১৬৫ সিসির জন্য ৫ হাজার টাকা এবং ১৬৫ সিসির বেশি ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের ক্ষেত্রে ১০ হাজার টাকা অগ্রিম আয়কর দিতে হতে পারে।

বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৪৮ লাখ ৭০ হাজার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী, মোটরসাইকেলের ব্যবহার দ্রুত বাড়ছে, বিশেষ করে শহর ও মফস্বলে ব্যক্তিগত ও বাণিজ্যিক কাজে।

যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক হাদিউজ্জামান মনে করেন, মোটরসাইকেল এখন সড়কে স্বীকৃত ও বহুল ব্যবহৃত যানবাহন। তাই অন্যান্য ব্যক্তিগত বাহনের মতো এর ওপর কর আরোপ অস্বাভাবিক নয়।

তাঁর ভাষ্য, অনেক ক্ষেত্রেই মোটরসাইকেল আয়মুখী কাজে ব্যবহৃত হয়। ফলে এই খাতকে করের আওতায় আনলে করজাল বিস্তৃত হবে এবং বিদ্যমান করদাতাদের ওপর চাপ কিছুটা কমতে পারে।

বর্তমানে মোটরসাইকেলের ক্ষেত্রে অগ্রিম আয়করের বিধান নেই। মালিকদের শুধু নিবন্ধন ফি ও নির্ধারিত সময় পরপর রোড ট্যাক্স পরিশোধ করতে হয়। ৫০ থেকে ১২৫ সিসির মোটরসাইকেলের নিবন্ধন ব্যয় প্রায় ৯ হাজার ২৯১ টাকা। এরপর দুই বছর পরপর কিস্তিতে মোট ৪ হাজার ৬০০ টাকা রোড ট্যাক্স দিতে হয়। অন্যদিকে ১২৫ সিসির বেশি মোটরসাইকেলের নিবন্ধন ফি প্রায় ১১ হাজার ৭৬৪ টাকা এবং পরবর্তী সময়ে মোট ৯ হাজার ২০০ টাকা রোড ট্যাক্স পরিশোধ করতে হয়।

আয়কর আইনের বর্তমান বিধান অনুযায়ী, মোটরসাইকেল মালিকরা পরিশোধ করা অগ্রিম আয়কর পরবর্তী আয়কর রিটার্নের সঙ্গে সমন্বয় করার সুযোগ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়