শিরোনাম
◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের ◈ এশিয়ান ক্রিকেট কাউন্সি‌লের নির্বাচনে পাকিস্তান-সমর্থিত প্যানেলের দাপুটে জয় ◈ ফারাক্কার সব গেইট খুলে দিতে শুভেন্দুকে বিহারের মুখ্যমন্ত্রীর ফোন ◈ নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির ডেথ রেফারেন্সের রায় আজ

প্রকাশিত : ১৮ মে, ২০২৬, ০৯:১১ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোরবানির ঈদে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের সব সংবাদপত্র। ২৬ থেকে ৩০ মে পর্যন্ত এ ছুটি ঘোষণা করেছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ সোমবার নোয়াবের সভাপতি মতিউর রহমান চৌধুরীর সই করা ছুটির নোটিশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নোয়াবের সিদ্ধান্ত অনুযায়ী, ২৬ থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি উদ্‌যাপিত হবে। এই ছুটির কারণে ২৭ থেকে ৩১ মে পর্যন্ত দেশীয় কোনো সংবাদপত্র প্রকাশিত বা বাজারে আসবে না। আগামী ১ জুন (সোমবার) থেকে আবার যথারীতি দৈনিক সংবাদপত্রগুলো পাঠকদের হাতে পৌঁছাবে।

এদিকে প্রিন্ট সংস্করণ বন্ধ থাকলেও এই ছুটির সময়ে আজকের পত্রিকাসহ অধিকাংশ সংবাদপত্রের অনলাইন সংস্করণ ও ডিজিটাল পোর্টালগুলো পাঠকদের জন্য সচল থাকবে।

 

  • সর্বশেষ