শিরোনাম
◈ দেশে পৌঁছেছে হাম-রুবেলাসহ ১০ টিকার নতুন চালান ◈ আমরা এই সি‌রি‌জে পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে ইতিহাস গড়তে চাই: কোচ ফিল সিমন্স ◈ টেস্ট সি‌রি‌জে বাংলাদেশকে আম‌লে নি‌চ্ছেন না শা‌হিন আফ্রিদি ◈ বিদ্যুতের দাম ইউনিটপ্রতি যত টাকা বাড়তে পারে ◈ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু ◈ বাংলা‌দেশ আইএমএফ এর কাছে ২ বি‌লিয়ন, বিশ্ব ব‌্যাং‌কের কা‌ছে ১‌ বি‌লিয়ন ডলার ঋণ চাইছে, জনজীবনে চাপ কি আরও বাড়বে   ◈ ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল  ◈ ২৪ দিনে রেকর্ড টিকা মজুত, ঘাটতির আশঙ্কা নেই: স্বাস্থ্যমন্ত্রী ◈ রাজধানীর ফার্মগেটে চলন্ত মাইক্রোবাসে আগুন ◈ পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর প্রশাসনে শুদ্ধি অভিযান শুরু, অনেক আমলার দপ্তরে প্রবেশে নিষেধাজ্ঞা!

প্রকাশিত : ০৬ মে, ২০২৬, ০৭:১৯ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৭ নাকি ২৮ মে ঈদুল আজহা?

পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বেশ কিছু দেশ ইতোমধ্যে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে আগামী ২৭ মে ঈদ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় দেশে ঈদ উদযাপন ২৮ মে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, সৌদি সরকারি ক্যালেন্ডার ‘উম আল কুরা’ অনুযায়ী আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। সৌদির ক্যালেন্ডারে লেখা আছে, আগামী ১৬ মে দেশটিতে আরবি জিলকদ মাসের ২৯তম দিন হবে। আর ১৭ মে হবে জিলকদের ৩০ তম দিন। অর্থাৎ সেখানে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ করবে। সে হিসেবে ঈদ হবে ২৭ মে।

এদিকে পাকিস্তান জানিয়েছে, আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে। আর যুক্তরাজ্য ও ইউরোপে নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ২৭ মে বুধবার অথবা ২৮ মে বৃহস্পতিবার ঈদুল আজহা শুরু হবে বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মিডিয়া প্ল্যাটফর্ম হাইফেন অনলাইন।

আর সংযুক্ত আরব আমিরাতের হিসাবে হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে। আর পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে।

দেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পরই ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে। ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, জিলকদ মাসের পরের মাস হলো জিলহজ এবং মাসটির ১০ তারিখে উদযাপিত হয় পবিত্র ঈদুল আজহা।

তবে চাঁদ দেখার ওপর নির্ভর করেই নির্ধারিত হবে জিলহজ মাসের শুরু এবং ঈদুল আজহার সঠিক দিন ঘোষণা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়