শিরোনাম
◈ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা ◈ ফেব্রুয়ারি থেকে অক্টোবর, যেভাবে পাল্টে গেছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের সমীকরণ ◈ চার দশকের অপেক্ষার অবসান, ২০ নভেম্বর চালু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন ◈ সাজেক দখলে মরিয়া দুই পক্ষ, বিপাকে পর্যটন ব্যবসায়ীরা ◈ ২০২৭ সালের জুনে চালু হচ্ছে চট্টগ্রামের প্রথম স্যুয়ারেজ প্রকল্প, উপকৃত হবে ২০ লাখ মানুষ ◈ দাঁড়িপাল্লা প্রতীকের ভুলে ২০ লাখ পাঠ্যবই সংশোধনের উদ্যোগ, বাড়ছে ব্যয়ের শঙ্কা ◈ ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য, জাপানি কনসোর্টিয়ামের ৪ শর্তে আটকে চুক্তি! ◈ এসবিআই ব্যাংকের ৩ লাখ ৮০ হাজার নথি চুরির দাবি হ্যাকারদের, গ্রাহকদের তথ্য ফাঁসের শঙ্কা ◈ তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নভেম্বরে, মোদির সঙ্গে বৈঠকে গুরুত্ব পাবে যেসব ইস্যু: ইন্ডিয়া এম্পায়ারের নিবন্ধ ◈ কারওয়ান বাজারে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা নয়ন গ্রেপ্তার, আদাবরে আরও অপকর্মের অভিযোগ

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২২, ০৪:১১ দুপুর
আপডেট : ১৮ আগস্ট, ২০২২, ০৪:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতিসংঘের মানবাধিকার কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার কমিশনার বাংলাদেশের মানবাধিকার নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু কমিশনারের উচিত ফিলিস্তিন ও মিয়ানমারের দিকে নজর দেয়া, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। যমুনা টিভি

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বলেন, মানবাধিকার কমিশনার গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা বলছেন। কিন্তু এখানে ২০১৪-১৫ সালে আগুন সন্ত্রাসের কারণে যারা নিহত-আহত হয়েছেন তাদের স্বজনদের সাথে কথা বলা উচিত।

হাছান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি অন্য অনেক দেশের থেকে ভালো। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সকলের নিরাপত্তার জন্য করা হয়েছে বলে এ সময় তিনি উল্লেখ করেন। এই আইনের যেন অপপ্রয়োগ না হয় সে বিষয়ে সরকার সচেতন আছে বলেও জানান তথ্যমন্ত্রী।

  • সর্বশেষ