শিরোনাম
◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার কাউন্সিল নির্বাচন: জেলগেটে স্বাক্ষরের অনুমতি চেয়ে ব্যারিস্টার সুমনের রিট

কারাগারে আটক অবস্থায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থী হতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক (ব্যারিস্টার সুমন)। নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় ফরমে নিজের স্বাক্ষর করার অনুমতি চেয়ে বুধবার (১৫ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি রিট আবেদন করেছেন তিনি।

আবেদনে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) প্রতি নির্দেশনা এবং এ বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে চলতি সপ্তাহে এই আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে।

এর আগে গত রোববার (১২ এপ্রিল) ব্যারিস্টার সুমনের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট লিটন আহমেদ জেলা প্রশাসক বরাবর একটি আবেদন জমা দেন। সেখানে উল্লেখ করা হয়, আগামী ১৯ মে বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য করা হয়েছে। নির্বাচনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ এপ্রিল। কিন্তু ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে থাকায় জেল কোড অনুসরণ করে তার স্বাক্ষর সংগ্রহের জন্য প্রশাসনিক অনুমতির প্রয়োজন।

আইনজীবী লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমন পেশাজীবী এই শীর্ষ সংগঠনের নির্বাচনে অংশ নিতে আগ্রহী। প্রার্থী হওয়ার প্রাথমিক ধাপ হিসেবে তার স্বাক্ষর প্রয়োজন, যার অনুমতি চেয়ে আমরা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছি।

উল্লেখ্য, গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ২২ অক্টোবর রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার হন হবিগঞ্জ-৪ আসনের সাবেক এই সংসদ সদস্য। বর্তমানে তার বিরুদ্ধে অন্তত সাতটি মামলা রয়েছে এবং তিনি কারাবন্দি অবস্থায় আছেন। বন্দি থাকলেও আইনজীবী হিসেবে নিজের পেশাজীবী সংগঠনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 

  • সর্বশেষ