শিরোনাম
◈ সৌদির সঙ্গে আলোচনা সফল হলে হজের ভাড়া আরও কমবে: আফরোজা খানম ◈ গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা ◈ প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান নিয়ে সুখবর ◈ রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি ◈ র‍্যাবের ‘আয়নাঘরে’ ৭ ‘ডেথ সেল’, মিলল আরও চাঞ্চল্যকর তথ্য (ভিডিও) ◈ সম্ভাব্য নাশকতার আশঙ্কায় দেশজুড়ে কড়া সতর্কতা ◈ কারাতে দক্ষতার প্রদর্শন, কাঠের তক্তা ভাঙলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (ভিডিও) ◈ দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশি হিন্দুরা অনুপ্রবেশকারী নয়, তারা শরণার্থী: শুভেন্দু ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ, আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৪:৪১ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নতুন ফ্লাইট চালুর আগ্রহ

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিভিন্ন গন্তব্য থেকে বাংলাদেশে ফ্লাইট চালু বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে রিয়াদ এয়ার।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাতে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া এই আগ্রহ প্রকাশ করেন।

রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

আলোচনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়। বিশেষ করে বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে সৌদি আরবের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

মন্ত্রণালয় জানায়, এ সময় রাষ্ট্রদূত সৌদি আরবের এয়ারলাইন্স রিয়াদ এয়ারের বাংলাদেশে স্টেশন চালু ও ফ্লাইট পরিচালনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ঢাকার পাশাপাশি সিলেট এবং চট্টগ্রাম থেকেও ফ্লাইট পরিচালনার বিষয়ে সৌদি আরবের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্ত্রী বাংলাদেশের যাত্রী সাধারণের জন্য সৌদি আরবের এয়ারলাইন্সগুলোর সেবার মান আরও উন্নয়নের ওপর গুরুত্ব দেন। রাষ্ট্রদূত এয়ারলাইন্সগুলোর সেবার মান দ্রুত উন্নয়নের ব্যাপারে আশ্বাস দেন।

রিয়াদ এয়ার সৌদি আরবের একটি নতুন আন্তর্জাতিক এয়ারলাইন্স। এটি সৌদি ভিশন ২০৩০ প্রকল্পের অংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়