শিরোনাম
◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী

প্রকাশিত : ১৪ আগস্ট, ২০২২, ০৫:৫৪ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২২, ০৫:৫৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিদেশ পালাতে সহায়তা করেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

ড. হাছান মাহমুদ

শাহীন খন্দকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে মুদ্রাস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশ, গত মে পর্যন্ত ছিল ৭ শতাংশের নিচে, মে’র পরে একটু বেড়ে সাড়ে ৭ শতাংশ হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়নে মুদ্রাস্ফীতি ৯দশমিক ৬ শতাংশ, আমেরিকায় ৮ দশমিক ৫ শতাংশ, ইউকেতে ৯দশমিক ৪ শতাংশ সে তুলনায় আমাদের দেশে মুদ্রাস্ফীতি অনেক কম। তাই বলে আমরা যে এটাকে স্বস্তিদায়ক বলছি তা নয়, আমরা চেষ্টা করছি।

রোববার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ১৫ আগস্ট উপলক্ষে এক আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন। সভার আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব।

মন্ত্রী বলেন, আজকে মূল্যস্ফীতি নিয়ে কাগজে বড় বড় প্রতিবেদন হয়। প্রতিবেদন হওয়া স্বাভাবিক, আমি দোষ দেখি না। কিন্তু সেটির সঙ্গে বিশ্বে কী হয়েছে সেটি যদি বলা হয় তাহলে আমি মনে করি সেটি সঠিক সাংবাদিকতা।

তিনি বলেন, দেশের কথার সঙ্গে বিশ্ব পরিস্থিতির কথা না বললে জনগণ বিভ্রান্ত হবে। আমি গণমাধ্যমকে বিনীতভাবে অনুরোধ করছি দেশের কথা লেখার পাশাপাশি বিশ্ব পরিস্থিতি মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। তাহলে সঠিক চিত্র মানুষ জানবে। বিশ্ব বাজারে তেলের দাম কমলে দাম সমন্বয় করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সমগ্র পৃথিবীতে এটি নিয়ে অস্থিরতা। এবং আমরা বলেছি বিশ্ব বাজারে তেলের দাম কমলে আমরাও সমন্বয় করবো।

বঙ্গবন্ধু হত্যায় জিয়া এবং জিয়ার পরিবার সবচেয়ে লাভবান হয়েছে মন্তব্য করে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু হত্যার পর খন্দকার মোশতাক সেনাপ্রধান করার জন্য জিয়াউর রহমানকে নিয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করেছে জিয়াউর রহমান। হত্যাকারীদের বিদেশে পালানো ও বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলেন জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যার দিন ভোরে জিয়াউর রহমান কেন সুটেড-বুটেড ছিলেন। তিনি কী তাহলে হত্যার ঘটনা শুনার জন্য অপেক্ষা করে ছিলেন। যেখানে সেনাপতি হিসেবে বঙ্গবন্ধুকে রক্ষা করার কথা তিনি সেটি না করে হত্যাকান্ড বিষয়ে বলে ছিলেন ‘ সো হোয়াট? ভাইস প্রেসিডেন্ট ইজ দেয়ার।’ দেশি-বিদেশি ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়