শিরোনাম
◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভালো একটা বিরোধী দল দেখা যাবে: উপদেষ্টা পরিষদের আলোচনা প্রসঙ্গে প্রেস সচিব  

ঐতিহাসিক নির্বাচন উৎসবমুখর করার জন্য উপদেষ্টা পরিষদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এই প্রস্তাব গৃহীত হয়। এ বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।  তিনি জানান, উপদেষ্টা পরিষদে ‘খুব ভালো বিরোধীদল প্রথমবারের মতো’ দেখা যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদে নির্বাচনের বিষয়ে একটা সফল এবং একটা ঐতিহাসিক নির্বাচন, ফেস্টিভ ইলেকশন করার জন্য ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করা হয়েছে।  উপদেষ্টারা তাদের মতো করে ধন্যবাদ দিয়েছেন। বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ দিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেছেন, ‘‘এটা একটা মহাসাফল্য। এটা বাংলাদেশে, মানে এর চেয়ে সুন্দর ইলেকশন, ভালো ইলেকশন বাংলাদেশে হয়েছে কিনা এটা সন্দেহ।’’ এছাড়া হোম মিনিস্ট্রি যতগুলো প্রতিষ্ঠান আছে, ল’ ইনফোর্সিং এজেন্সি আছে, পুলিশ বিজিবি, কোস্টগার্ড, আনসার —সবাইকে ধন্যবাদ দেওয়া হয়েছে। সেনাবাহিনী খুব প্রশংসনীয়ভাবে তাদের দায়িত্ব পালন করেছে।


তিনি বলেন, ক্যাবিনেটে বলা হয়, এই ইলেকশনটা অনেক দিক দিয়ে খুবই অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। একটা বড় বিষয়— সবাই যেটা তুলে ধরেছেন, এটা এমন একটা ইলেকশন হয়েছে, যেখানে ফর দ্য ফাস্ট টাইম, আমরা ভালো একটা বিরোধী দল দেখতে পাবো। যেই অপজিশনে থাকছে, গুম-খুনের যারা শিকার হয়েছেন, তারা থাকছেন। যারা জুলাই রেভুলেশনের সঙ্গে সম্মুখ সারিতে ছিলেন, তারা থাকছেন এবং পুরো বাংলাদেশের সোসাইটিকে একটা বড় আকারে রিপ্রেজেন্টেশন হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়