শিরোনাম
◈ নিরাপত্তার ঘেরাটোপে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়ার আহ্বান ◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২৫, ০৭:১৯ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আটকে গেলো ডেসটিনির দল: তারেকের আমজনতার দলসহ সাত দলের নিবন্ধন পুনর্বিবেচনা করবে ইসি

তারেক রহমানের আমজনতার দলসহ সাতটি দলকে নিবন্ধন না দেওয়ার বিষয়ে আগের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া অভিযোগ আসায় ডেসটিনির রফিকুল আমীনের দল আমজনগণ পার্টির নিবন্ধন আটকে রয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, ১৪৩টি দল এবার নিবন্ধনের জন্য আবেদন করেছিল। ১২১টি দলকে নামঞ্জুর করেছি। শেষমেশ দাবি আপত্তি আহ্বান করে (এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-মার্কসবাদী ও আম জনগণ পার্টি) তিনটা দল নিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম। এর ধারাবাহিকতায় কিছু আপত্তি পেয়েছি আমজনগণ পার্টির বিষয়ে। এ অবস্থায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাকি দুই দলকে নিবন্ধন দেওয়া হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ, গণতান্ত্রিক পার্টি, জাসদ-শাহজাহান সিরাজ, জাতীয় জনতা পার্টি, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আমজনতার দল ও জনতার দল- এই দলগুলোর তথ্য পুনর্বিবেচনায় আনা হয়েছে। এসব দলের বিষয়ে তদন্ত হবে।

আখতার আহমেদ বলেন, আমরা কিছু আপত্তি পেয়েছি বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টি- এনসিপির বিষয়ে কোনো মতামত পাইনি। সেজন্য কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী)- নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। এছাড়া বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসেছে, সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়