শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জরুরি সতর্কবার্তা অর্থ মন্ত্রণালয়ের

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ভয়েস ব্যবহার করে একটি ভুয়া ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে জরুরি এক সতর্কবার্তা দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

রবিবার (১৬ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেয় মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল ফেসবুকে তাদের বিজ্ঞাপন বা প্রচার কার্যক্রমে অর্থ উপদেষ্টার ভিজ্যুয়াল ব্যবহার করে বিভ্রান্তিকর কনটেন্ট প্রচার করছে, যা সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন।

এতে আরো বলা হয়েছে, ওই ভিডিওতে ব্যবহৃত বক্তব্য বা তথ্যের সঙ্গে অর্থ মন্ত্রণালয় কিংবা অর্থ উপদেষ্টার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।

ধারণা করা হচ্ছে, ভিডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, যেখানে ভয়েস পরিবর্তন এবং ব্যাকগ্রাউন্ডে অর্থ উপদেষ্টার ছবি ব্যবহার করে জনমনে ভুল ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড অর্থ উপদেষ্টার সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ন করে বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া ভিডিওটি অপসারণ ও আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর ভিডিও বা নিউজে প্রতারিত না হওয়া, যাচাই ছাড়া কোনো আর্থিক লেনদেনে অংশ না নেওয়ার জন্য নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়, বিভিন্ন সময় এ ধরনের ভুয়া কনটেন্ট ছড়িয়ে পড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। তাই সচেতন ও সতর্ক থাকা জরুরি। উৎস: কালের কণ্ঠ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়