শিরোনাম
◈ চীনা অর্থনৈতিক অঞ্চলসহ একনেক সভায় ৫ উন্নয়ন প্রকল্প পাস, ব্যয় প্রায় ৭ হাজার কোটি টাকা ◈ খাদ্যের বিনিময়ে যৌন সম্পর্কের চাপ, তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ এবার বিবাহ নিবন্ধন নিয়ে সরকারের বড় যে ঘোষণা ◈ বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে জনসংখ্যাগত পরিবর্তন খতিয়ে দেখতে বিশেষ কমিটি গঠন ভারতের ◈ পদত্যাগ করলেন আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন ◈ ভারতে প্রবেশ না করেই দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ড. জাহেদ উর রহমান (ভিডিও) ◈ রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ ◈ এক লাখ ইয়াবা উদ্ধার করে গায়েব! ওসির নির্দেশে ছেড়ে দেওয়া হয় বহনকারীকে! ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে দু'বার পি‌ছি‌য়ে প‌ড়ে সান্ত্বনার ড্র নি‌য়ে মাঠ ছাড়‌লো ইরান ◈ আ‌র্জেন্টিনা‌কে হতাশায় ফেল‌তে পা‌রে আলজেরিয়ার ৪ তারকা ফুটবলার

প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চীনের সঙ্গে সম্পর্ক ভারসাম্যপূর্ণ, অন্য কারও উদ্বেগের কারণ নেই’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, চীনের সঙ্গে যেহেতু আমরা ভারসম্যপূর্ণ সম্পর্ক মেনে চলি, এতে অন্য কারও উদ্বেগের কিছু নেই। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা ভারসম্য মেনে চলি। সবখানেই আমাদের সঙ্গে সম্পর্ক আছে। এমন না যে, বাংলাদেশ কোথায় কী করে, তা কেউ গায়ে লাগায় না। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ আকারের তুলনায় যথেষ্ঠ গুরুত্ব পায় বলে আমি মনে করি।

নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দাতা দেশসহ উন্নয়ন সংস্থাগুলোর নির্বাচনের সময়সীমা নিয়ে সংশয় নেই।

এছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কোনও চাপ নেই বলেও জানান উপদেষ্টা।

নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রসঙ্গে উপদেষ্টা বলেন, যারা আসতে আগ্রহী— তারা সাধারণত নির্বাচনের আগে সফরে আসেন। এখনও পর্যন্ত প্রাথমিক সফর কিছু হয়েও গেছে। সর্বশেষ আইআরআই’র প্রতিনিধিদল এসেছিল। তারা আবারও আসবেন। আমরা তো একেবারে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায়, আমরা অবশ্যই তাদের উৎসাহিত করবো। কিন্তু আমরা চাই না যে, পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক – এটা আমরা চাইবো না। আমরা এই পর্যন্ত যা দেখেছি, যারা আগ্রহ প্রকাশ করেছেন— ইইউ,  মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা মনে করি, এটা একটা ভালো লক্ষণ। সময় কাছাকাছি আসলে হয়তো আরও পর্যবেক্ষক আসবেন। আমরা চাই, নির্বাচন স্বচ্ছভাবে সবার সামনে প্রদর্শিত হোক।

তিনি আরও জানান, আগে পর্যবেক্ষকদের নির্বাচনে সহায়তা দিতো পররাষ্ট্র মন্ত্রণালয়। এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত হয়েছে যে, তারাই পর্যবেক্ষকদের হ্যান্ডেল করবে। কাজেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি এখানে কোনও অংশগ্রহণ নেই। ভিসা লাগলে দিয়ে আমরা দেবো। বাকিটুকু কী হবে, সেটা নির্বাচন কমিশন থেকে জানতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়