শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২৯ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল ইস্যুতে দোহায় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছে বাংলাদেশ

কাতারে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে জরুরি আরব-মুসলিম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। কাতারের রাজধানী দোহায় এ সম্মেলন শুরু হবে সোমবার (১৫ সেপ্টেম্বর)। এতে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ইতোমধ্যে তিনি সম্মেলনে অংশ নিতে কাতারে অবস্থান করছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দোহায় হামাস সদস্যদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার প্রতিবাদে সোমবার আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা বৈঠকে বসছেন। সম্মেলনে ইসরায়েল নিয়ে বাংলাদেশের অবস্থান জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা।

কাতার জানিয়েছে, তারা আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-ভুক্ত দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়েছে। সোমবার জরুরি আরব-ইসলামিক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ বিন মোহাম্মদ আল-আনসারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনএ-কে জানান, বৈঠকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করা হবে। এটি ‘ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ আরেকটি দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

৫৭ সদস্যবিশিষ্ট ওআইসি ও ২২ সদস্যবিশিষ্ট আরব লীগের নেতারা এতে অংশ নেবেন। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ইতোমধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। 

এদিকে সম্মেলনের আগে আজ দোহায় প্রস্তুতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের সভায় যোগ দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। বৈঠকে সভাপতিত্ব করেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি। ওআইসির মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা এবং আরব লীগের মহাসচিব আহমেদ আবুল ঘেইত এতে বক্তব্য রাখেন। 

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফরহাদুল ইসলাম, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম জে এইচ জাবেদ এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানও সভায় উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ