শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৮ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শখালী উপ‌জেলা চেয়ারম্যান ও  আ’লীগের নেতা খোরশেদ আলম চট্টগ্রা‌মে গ্রেফতার

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতিনিধিঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও  বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলমকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।কোতোয়ালি থানা পুলিশের এক‌টি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, “শনিবার দিবাগত রা‌তে উপ‌জেলা চেয়ারম‌্যান ও আওয়ামীলীগ নেতা খোরশেদ আলমকে কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ একাধিক মামলার আসামি তিনি। গ্রেফতারকৃত খোরশেদ আলমকে রবিবার বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য,চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও  বাঁশখালী উপজেলা আওয়ামীলী‌গের সা‌বেক সাধারন সম্পাদক খোরশেদ আলম ২০২৪ এর ৫ জুন উপ‌জেলা প‌রিষদ নির্বাচ‌নে চেয়ারম‌্য‌্যান হিসা‌বে বিজয়ী হ‌য়ে শপথ নি‌য়ে কিছু‌দিন দা‌য়িত্ব পালন কর‌লেও ৫ আগষ্ট পরবর্তী সম‌য়ে আত্ন‌গোপ‌নে চ‌লে যায়। পরবর্তী‌তে ১৩‌ সে‌প্টেম্বর রা‌তে চট্টগ্রা‌মের কোতোয়ালি থানা পুলিশের এক‌টি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কোতোয়ালি থানাধীন এলাকা থেকে তাকে আটক করে ,র‌বিবার আদাল‌তে সোপর্দ কর‌ে বলে জানা যায় ।

  • সর্বশেষ