শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি মাসেই বাংলাদেশ-মার্কিন শুল্ক চুক্তির আশা

বাংলাদেশি রফতানি পণ্যের ওপর মার্কিন শুল্ক আরোপের বিষয়ে এখনো কোনো চুক্তি হয়নি। তবে চলতি মাসের মধ্যেই এ বিষয়ে চুক্তি হতে পারে বলে আশা করছে সরকার।

রোববার (১৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের সফররত বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, চুক্তির বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে যে বাণিজ্য ঘাটতি রয়েছে, তা কমানোর দিকেই মূলত আলোচনা হয়েছে। ঘাটতি হ্রাসের লক্ষ্যে মার্কিন কৃষি ও জ্বালানি পণ্য আমদানির উদ্যোগ নেয়া হয়েছে।

বিশেষ করে যুক্তরাষ্ট্রের তুলা আমদানির ক্ষেত্রে এরইমধ্যে অগ্রগতি হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, আলোচনার ধারাবাহিকতায় শিগগিরই দুই দেশের মধ্যে চুক্তির বিষয়ে সমঝোতা হবে।

এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। তবে সেটি তিন মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন। এরপর গত ৭ জুলাই সিদ্ধান্ত বদলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা গত ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল।
 
তবে ট্রাম্প প্রশাসন শুল্ক কমানোয় ১ আগস্ট থেকে বাংলাদেশকে গড় ১৫ শতাংশ ও নতুন পাল্টা শুল্ক ২০ শতাংশ, অর্থাৎ মোট ৩৫ শতাংশ শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানি করতে হচ্ছে।

  • সর্বশেষ