শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে মহাসড়কে কাভার্ডভ্যান আটকিয়ে ১০ লাখ টাকার মালামাল লুট  

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধি: বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের আগ্রাণ এলাকায় মধ্যরাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা থেকে নাটোরগামী নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান আটকিয়ে চালক ও সহকারীকে অস্ত্রের মুখে জিম্মি করে বাটারফ্লাই কোম্পানীর টিভি, ফ্রিজ, এসি, ওভেন নিয়ে যায়। এতে আনুমানিক ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে বলে জানায় এজেন্সি কর্তৃপক্ষ। এ ঘটনায় চালক মিজান শেখ বাদী হয়ে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী চালক মিজান শেখ জানায়, সে নুরজাহান ট্রান্সপোর্ট এজেন্সির কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-ট ১৫৮৫৫০) এর চালক। তার বাড়ি নড়াইল সদর উপজেলার বরাশুলা গ্রামে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে সে ও তার সহকারী ওয়াসিম হোসেন গাজীপুরের জয়দেবপুর ও ময়মনসিংহের ভালুকা ডিপো থেকে বাটারফ্লাই মার্কেটিং লিমিটেডের মালামাল (টিভি, ফ্রিজ, এসি, ওভেন, ওয়াশিং মেশিন) নিয়ে নাটোরের উদ্দেশ্যে রওনা দেয়। ভোর ৪টার দিকে বড়াইগ্রাম থানার মোড় অতিক্রম করার পর আগ্রাণ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৭ জন দুর্বৃত্ত একটি ড্রাম ট্রাক দিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধের চেষ্টা করে।

নিরাপত্তার কথা চিন্তা করে একটি লোকাল রাস্তা দিয়ে কাভার্ডভ্যানটি ঢুকিয়ে দিলে কিছুক্ষণ পর একটি ছোট পিকআপ ভ্যান কাভার্ডভ্যানের সামনে গিয়ে দাঁড়ায়। পরে অস্ত্রের মুখে জিম্মি করে কাভার্ডভ্যানের পেছনের দরজার তালা ভেঙে ভেতরে থাকা মালামাল লুট করে ডাকাতদের সাথে থাকা পিকআপ ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায়।

এ বিষয়ে মিজান শেখ আরও বলেন, ঘটনার পর কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে দুপুরে থানায় অভিযোগ দায়ের করেছি।বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি পরিকল্পিত দুর্বৃত্তায়ন নাকি প্রকৃতই ডাকাতির ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়