শিরোনাম
◈ ‌চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে দুর্বার বার্সেলোনা, গোলের বন্যায় জয়যাত্রা অব্যাহত ◈ ‌লি‌লের জা‌লে আর্সেনালের ৩ গোল ◈ গোয়েন্দা তালিকায় ঢাকায় তালিকাভুক্ত ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী, এক সপ্তাহে গ্রেপ্তার ৪৭; আইনি প্রক্রিয়া নিয়ে জটিলতা ◈ ১২ দি‌নেই বিশ্বকাপ টিকিটের জন‌্য ১৪২ দে‌শ থে‌কে আ‌বেদন প‌ড়ে‌ছে দেড় কো‌টির উপ‌রে ◈ আন্তর্জাতিক উদ্বোধনের আগে কক্সবাজার বিমানবন্দরে কোটি টাকার লাইটিং সিস্টেমের তার চুরি, অডিটের আগে নিরাপত্তাঝুঁকি ◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই বিভাগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পেট্রল পাম্প

ডেস্ক রিপোর্ট : উত্তরবঙ্গের দুই বিভাগের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য পেট্রল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। বিনা নোটিশে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) উচ্ছেদ অভিযানের প্রতিবাদে বুধবার সকাল ৮টা থেকে বন্ধ রয়েছে পট্রল পাম্প। এর আগে মঙ্গলবার রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলারস, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের রাজশাহী বিভাগীয় কমিটি এই ঘোষণা দেয়।

সংগঠনটির কেন্দ্রীয় অ্যাসোসিয়েশনের মহাসচিব ও রাজশাহী বিভাগের সভাপতি মো. মিজানুর রহমান রতন ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ ফেব্রুয়ারি নওগাঁ জেলার সড়ক ও জনপথ বিভাগ কোনো প্রকার পূর্ব ঘোষণা, নোটিশ বা আনুষ্ঠানিক চিঠি না দিয়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এর ফলে পেট্রোল পাম্প মালিকেরা চরম হতাশ ও ক্ষুব্ধ।

এতে আরও বলা হয়, আমরা দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত সব নিয়ম-কানুন মেনে ও বৈধ লাইসেন্স অনুসরণ করে ব্যবসা পরিচালনা করে আসছি। নিয়মিত রাজস্ব প্রদান করে আমরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছি।  অথচ কখনো এমন উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। এতে আমাদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

সংগঠনটির রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল জলিল বলেন, নওগাঁয় হামিম পাম্পে মিটার ফেলে দেওয়া হয়েছে।  পাম্পে যেন গাড়ি না ঢুকতে পারে সেজন্য রাস্তায় ড্রেন খুঁড়ে দেওয়া হয়েছে।  আনিকা পাম্পেও ভাঙচুর করা হয়েছে। নোটিশ ছাড়া তারা মূলত পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য করেছে। প্রতিবছর উচ্ছেদ অভিযান চললেও ২৬ বছরে পুরোনো পাম্পে কখনও এই ধরণের অভিযান দেখা যায়নি। এর প্রতিবাদে এমন কর্মসূচি।

রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলায় একযোগে পেট্রোল পাম্প বন্ধ রাখা হয়েছে বলেও জানান তিনি।এদিকে, পেট্রল পাম্প বন্ধে বিপাকে পড়েছে যাত্রীরা। অনেকে না জেনে এসেছিল পাম্পে। তেল না পেয়ে ফিরে যায় তারা।

সুত্র : যুগান্তর

  • সর্বশেষ