শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজের শিক্ষার্থীরা জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে অতিষ্ঠ সাধারণ মানুষ বলে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রেললাইন থেকে জনগণই তাদের তুলে দেবে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে সচিবালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনে সরকারের নাভিশ্বাস অবস্থা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তাদের আন্দোলনে সাধারণ মানুষও অতিষ্ঠ।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে কারা জড়িত আপনারা সবাই তা বোঝেন, জানেন।

শিক্ষার্থীদের রেললাইন ছেড়ে দিয়ে ক্যাম্পাসে গিয়ে কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করা উচিত।’
এ সময় তিনি জানান, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে যাতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকে, তার জন্য ব্যবস্থা নিয়েছে সরকার।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে উন্নত হয়েছে। ক্রমান্বয়ে আরো ভালো হবে। উৎস: কালের কণ্ঠ ও যমুনা টেলিভিশন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়