শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, চট্টগ্রামে বিক্ষোভ

ঢাবির লাইব্রেরির সামনে কোটাবিরোধী শিক্ষার্থীরা, মধুর ক্যান্টিনে ছাত্রলীগ

কটোবিরোধী শিক্ষার্থীদের জমায়েত: ছবি সংগৃহীত

মুযনিবীন নাইম: [২] কোটা সংস্কারের দাবিতে চলমান বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে মধুর ক্যান্টিনের সামনে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। 

[৩] বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে কোটাবিরোধী শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধের প্রস্তুতি নিচ্ছেন তারা।

[৪] মধুর ক্যান্টিনের সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। 

[৫] পুলিশের বাধা উপেক্ষা করে পূর্বঘোষণা অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

[৬] চট্টগ্রামের টাইগারপাস মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন কোটাবিরোধী শিক্ষার্থীরা। 

সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ