শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ০৩:০৬ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন করার এখন কোনও যৌক্তিক কারণ নাই: অ্যাটর্নি জেনারেল  

ইকবাল খান: [২] সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

[৩] বিবিসি বাংলা আরও জানিয়েছে, অ্যাটর্নি জেনারেল বলেছেন, আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন। অর্থাৎ, যেমন আছে, তেমন থাকবে। কোটা বাতিল-সংক্রান্ত ২০১৮ সালের পরিপত্রের ভিত্তিতে যে সব সার্কুলার দেওয়া হয়েছে সেখানে কোটা থাকছে না।

[৪] অ্যাটর্নি জেনারেল বলেছেন, যারা আন্দোলন করছেন, তাদেরকে আমি অনুরোধ করবো যে যেহেতু সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, অতএব এখন (আন্দোলন করার) তাদের কোনও যৌক্তিক কারণ নাই। এটি বন্ধ করে তাদের ফিরে যাওয়া উচিৎ।

[৫] তিনি বলেন, ‘সামনে জুডিশিয়াল সার্ভিসের, পিএসসি’র কয়েকটি পরীক্ষা আছে। সেগুলোর প্রজ্ঞাপনে কোটার কথা কোথাও বলা নাই। সেক্ষেত্রে কোটা সিস্টেম যদি স্থগিত না করা হয়, সেক্ষেত্রে এই পরীক্ষাগুলো নেওয়া এবং চাকরি দেওয়া সম্ভব হবে না। মুক্তিযোদ্ধা হিসাবে কেউ এখানে দরখাস্ত করেনি। আর কোটা দেওয়ারও কথা ছিলো না। সেক্ষেত্রে আরও জটিলতা সৃষ্টি হবে।

[৬] অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন আরও বলেচেন, ‘কোটা রাখা-না রাখা সরকারের পলিসি ডিসিশন। সেক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করতে পারে না।’ 

[৭] অ্যাটর্নি জেনারেল বলেন, ‘কোনোভাবেই আন্দোলন করে রায় পরিবর্তন করতে পারে না। রায় পরিবর্তনের একটা পদ্ধতি আছে। কেউ যদি মনে করে যে এই রায়টি সঠিক হয়নি, সে তখন উচ্চতর আদালতে আসতে পারে।’।

আইকে/একে

  • সর্বশেষ