শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ২২ মে, ২০২২, ০২:০৬ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২২, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরো ৩ দিন থাকবে বৃষ্টিপাত

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: দেশে আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বৃষ্টিপাতের জন্য তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া  অধিদপ্তর।

শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। তবে সারা দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

আজ সারা দেশে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪-২৮ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে ২৫-২০ ডিগ্রি সেলসিয়াস আছে। আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়া অপরিবর্তিত থাকবে। রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

পূর্বাভাসে আরো জানানো হয়, মার্তবান উপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমারে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে উত্তর-পশ্চিম থাইল্যান্ডে গিয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। অপর লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়