শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৩, ০৬:৩০ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২৩, ০২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউনিক গ্রুপের এমডির কন্যা নাদিহা আলী যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক: [২] ইউনিক গ্রুপ ও নতুন ভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলীর কন্যা নাদিহা আলী যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

[৩] বুধবার যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো বিমানবন্দরের কাছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যু হয়। নাদিহা আলী মো. নূর আলী ও সেলিনা আলী দম্পতির দ্বিতীয় কন্যা। যুক্তরাষ্ট্রে জানাজার পর তার দাফন সেখানেই সম্পন্ন হবে। কন্যার মৃত্যুর সংবাদ পেয়ে বুধবারই নূর আলী ও সেলিনা আলী শিকাগোতে চলে যান।

[৪] এদিকে ইউনিক গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার শিকাগোতে জানাজা শেষে নাদিহা আলীর দাফন সম্পন্ন হবে। 
নাদিহা আলীর অকাল মৃত্যুতে ইউনিক গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক শোক বার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায়।

[৫] নাদিহার মৃত্যুতে নতুন ভিশন লিমিটেডের পরিচালক মোহাম্মদ আলী হোসেন গভীর শোক প্রকাশ করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

[৬] এছাড়া দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। সম্পাদনা: এল আর বাদল

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়