শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০১:৪৮ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট

মঙ্গলবার দুই বছরের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে নতুন এক পর্যায়ে প্রবেশ করলো বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। প্রাণঘাতী বিক্ষোভ ও অস্থিরতার মধ্য দিয়ে যাওয়া দেশকে পুনর্গঠন ও স্থিতিশীল করার কঠিন দায়িত্ব এখন তার কাঁধে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি জোট ১২ই ফেব্রুয়ারির ভোটে অংশ নেয়া ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয় পেয়েছে।

অর্থনীতি স্থিতিশীল করার পাশাপাশি রাজনৈতিক সংস্কারের প্রশ্নেও কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাকে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রশাসনের প্রণীত জুলাই চার্টারে যে সংস্কারের কথা বলা হয়েছে, তা বাস্তবায়নই হবে তার প্রথম বড় পরীক্ষা।

advertisement

মঙ্গলবার সকালে শপথ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দেয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধী জোট। বিএনপি’র সংসদ সদস্যরা সাংবিধানিক সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ না নেয়ায় এই বয়কটের ডাক দেয় তারা। তবে শেষ পর্যন্ত জামায়াতসহ তাদের জোটের সকলেই শপথ গ্রহণ করেছেন। তবে জামায়াত ও এনসিপি সংস্কার বাস্তবায়ন না হলে রাজপথে আন্দোলনে নামার কঠোর হুঁশিয়ারি দিয়েছে।

রাজনৈতিক অনিশ্চয়তার কারণে অর্থনীতি ইতিমধ্যে চাপের মুখে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় যে অর্থনীতি প্রবৃদ্ধি দেখেছিল, সামপ্রতিক অস্থিরতায় তা ধাক্কা খেয়েছে। ফলে নতুন করে রাজপথে আন্দোলন দেশের জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।

advertisement

নতুন সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হবে নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা। ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক তলানিতে পৌঁছায়। দুই দেশই আশা করছে, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেয়ার পর সম্পর্কে উষ্ণতা ফিরবে। তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা উপস্থিত ছিলেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনে ভূমিধস জয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানান।

সংসদে বিরোধীদলীয় নেতা হবেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। চিফ হুইপ হবেন এনসিপি নেতা নাহিদ ইসলাম। তিনি ইউনূস প্রশাসনের অংশ ছিলেন। তবে পরে পদত্যাগ করে এনসিপি গঠন করেন। এনসিপি’র সংসদ সদস্য সংখ্যা ছয়, আর জামায়াত পেয়েছে ৬৬টি আসন।

advertisement

সোমবার ১৮ মাস দায়িত্ব পালনের পর প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন ড. মুহাম্মদ ইউনূস। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি উঠতে পারে। সামপ্রতিক বছরগুলোতে, বিশেষ করে হাসিনা সরকারের শেষদিকে, দেশে ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় পররাষ্ট্রনীতিও থাকবে কড়া নজরদারিতে।

ইসলামপন্থি শক্তির উত্থান, সংস্কার ইস্যুতে সম্ভাব্য আন্দোলন, অর্থনীতি পুনরুদ্ধার এবং সার্বভৌম নীতির ভারসাম্য রক্ষা- সব মিলিয়ে নতুন প্রধানমন্ত্রীর পথ সহজ নয়। পরিবর্তনের আশায় থাকা বাংলাদেশের জন্য প্রথম দিন থেকেই শুরু হলো তারেক রহমানের কঠিন অগ্নিপরীক্ষা। অনুবাদ: মানবজমিন।

  • সর্বশেষ