শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০২:৪২ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মক্কায় সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

সৌদি আরবের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে দেশটিতে শুরু হচ্ছে সিয়াম সাধনা। ইসলাম ধর্মের পবিত্রতম নগরী মক্কায় অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমানরা কাল থেকেই প্রথম রোজা পালন করবেন।

মক্কার স্থানীয় সময় অনুযায়ী, রমজানের শুরুতেই সেহরি ও ইফতারের সময়সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময়ের ওপর ভিত্তি করে তৈরি করা এই সূচি অনুযায়ী, বুধবার প্রথম রমজানে সেহরির শেষ সময় নির্ধারিত হয়েছে ভোর ৫টা ২০ মিনিট।

এদিন ইফতারের সময় হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিট। অর্থাৎ, প্রথম দিনে মক্কায় রোজাদারদের প্রায় ১৩ ঘণ্টার বেশি সময় পানাহার থেকে বিরত থাকতে হবে।

দ্বিতীয় রমজান অর্থাৎ ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সেহরির শেষ সময় একই থাকলেও ইফতারের সময় এক মিনিট পিছিয়ে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পৌঁছাবে। একইভাবে ২০ ফেব্রুয়ারি, শুক্রবার তৃতীয় রমজানে সেহরির শেষ সময় হবে ভোর ৫টা ১৯ মিনিট এবং ইফতার শুরু হবে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে।

পবিত্র কাবা শরিফের সন্নিকটে বসে ইফতার ও সেহরি সম্পন্ন করা বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে এক পরম আকাঙ্ক্ষার বিষয়। প্রতিবছরের মতো এবারও রমজানকে কেন্দ্র করে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে বিশেষ নিরাপত্তা ও ইবাদতের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শীতকালীন এই রমজানে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আসা লাখ লাখ হাজি ও ওমরাহ পালনকারী পরম ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে প্রথম রোজা পালন করবেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়