শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৪২ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৩:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অস্ট্রিয়া আওয়ামী লীগের আনন্দ সমাবেশ

আনিসুল হক, ভিয়েনা, অস্ট্রিয়া থেকে: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ সমাবেশের আয়োজন করছে অস্ট্রিয়া আওয়ামী লীগ।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার হেলওয়াগ স্ট্রিটে অস্ট্রিয়া আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে আজ রবিবার (১৯ নভেম্বর ২০২৩) সন্ধ্যায় অনুষ্ঠিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের পূননির্বাচিত সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল।

সভায় প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি অষ্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্র্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি রুহী দাস সাহা, অস্টিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী, অস্ট্র্রিয়া আওয়ামী যুবলীগের সভাপতি নয়ন হোসেন, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান বাবুল, রতন সাহা, মনোয়ার পারভেজ, সাইফুল ইসলাম জসিম, আবদুর রব, ইমরুল কায়েস, মাহাবুব খান শামীম, এবিএম মাইনুদ্দিন, মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, নির্বাচনের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের সংবিধান সমুন্নত থাকলো, পাশাপাশি নির্বাচন বিরোধী দেশী-বিদেশী ষড়যন্ত্রকারী এবং সন্ত্রাসবাদী শক্তি পরাজিত হলো।'

নজরুল বলেন, 'দেশের উন্নয়নের ধারা অটুট রাখতে নৌকাকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সফল বাস্তবায়ন করতে জননেত্রী শেখ হাসিনাকেই আবারও বিজয়ী করতে হবে।'

আপ্যায়নের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়