শিরোনাম
◈ দল পুনর্গঠনে দেশজুড়ে তৎপর বিএনপি ◈ যেসব সরকারি চাকরিজীবী পাবেন না পে স্কেলের সুবিধা ◈ মুন্সীগঞ্জে বাস-প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ ◈ হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০২০ ◈ মুঠোফোনের সর্বশেষ অবস্থান ধরে অপ্রতীমের মরদেহ উদ্ধার, সন্দেহভাজন তরুণ আটক ◈ স্ত্রী-দেড় বছরের সন্তানকে হত্যার পর প্রবাসী স্বামীর আত্মহত্যার অভিযোগ ◈ নতুন পে-স্কেলে বাড়িভাড়া-চিকিৎসা-শিক্ষা ভাতায় বড় পরিবর্তন ◈ প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরি, যা বেরিয়ে এলো তদন্তে ◈ ৩ শিশু সন্তানকে হত্যার পর বাবারও বিষপান ◈ ছবি তুলতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৩, ১১:২৩ রাত
আপডেট : ১৪ নভেম্বর, ২০২৩, ০১:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ২ প্রবাসী নিহত

আব্দুল্লাহ আল মামুন: সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. ফারদিন খান ও মো. রাশেদ নামে টাঙ্গাইলের দুই প্রবাসীর মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তাদের মৃত্যু হয়।

সোমবার (১৩ নভেম্বর) সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু এ তথ্য জানান।

নিহতরা টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মো. বাবুল খানের ছেলে মো. ফারদিন খান এবং মামুদনগর ইউনিয়নের মো. তারা মিয়ার ছেলে মো. রাশেদ।

সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু বলেন, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। বৃদ্ধা বাবা-মা যেন বিলাপ করে নানা রকমের স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন।

ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল কাগজ পাঠিয়েছি। মরদেহ আসতে আরও ২০ থেকে ২৫ দিন লাগতে।

জানা যায়, সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় ১১ নভেম্বর গাড়ি উল্টে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন তারা। বর্তমানে তাদের মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। মরদেহ বাংলাদেশে নিজ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ