শিরোনাম
◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার ◈ মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে?

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ০৪:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোমানিয়া ফেরত চার বাংলাদেশির শেনজেন প্রবেশে নিষেধাজ্ঞা

কূটনৈতিক প্রতিবেদক: রোমানিয়ায় অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টায় চার বাংলাদেশি ও দুইজন ভারতীয় নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটি। একইসঙ্গে তাদেরকে আগামী পাঁচ বছরের জন্য রোমানিয়া ও শেনজেন জোনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) ২০ জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস এর প্রতিবেদনে এমনটাই জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, দেশটির আরাদ অঞ্চলের অভিবাসন কর্মকর্তারা ১৯ জানুয়ারি চার বাংলাদেশি ও দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠিয়েছেন। তাদের সবাইকে অবৈধ উপায়ে শেনজেন সীমান্তে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়েছিল। পরে তারা জিজ্ঞাসাবাদে এটি স্বীকার করেন।

ফেরত পাঠানো ব্যক্তিরা সবাই ২৬ থেকে ৪০ বছর বয়সী পুরুষ। ফেরত পাঠানোর আগ পর্যন্ত তারা পুলিশি হেফাজতে ছিলেন। সব আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে রোমানিয়ার ক্লুজ শহরে অবস্থিত সোমেসেনি বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে বিমানযোগে তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের বিবৃতিতে অপর এক বিবৃতিতে বলা হয়, জানুয়ারি মাসের শুরু থেকে এ পর্যন্ত ১৫৩টি আশ্রয়ের আবেদনও নথিভুক্ত করা হয়েছে। যার বেশিরভাগই আবেদন করেছেন বাংলাদেশের নাগরিকরা। ৭৪টি আবেদন নিয়ে শীর্ষে বাংলাদেশিরা। ১৫টি আশ্রয় আবেদন করেছেন নেপালের নাগরিকেরা এবং ১২টি আবেদন করেছেন পাকিস্তানিরা। 

দেশটি ২০২২ সালের ধারাবাহিকতায় নতুন বছরের শুরু থেকেই হাঙ্গেরি সীমান্তে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান জোরদার করা হয়েছে।

টিআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়