শিরোনাম
◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যোগদান নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি: জাহেদ উর রহমান ◈ আগুনে পুড়ে দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশির মৃত্যু  ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি ◈ ১০টি সাধারণ ভুল আয়কর রিটার্ন তৈরিতে, জানুন ভুলগুলো কী ◈ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘর, শেষ পর্যায়ে প্রস্তুতি ◈ বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড ◈ আবারও টানা দুই দিন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ইরান শুধু আঞ্চলিক শীর্ষ শক্তি নয়, বৈশ্বিক শক্তিরও প্রতিদ্বন্দ্বী: প্রতিরক্ষা মন্ত্রণালয় ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা: ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে ইসির বৈঠক, শুরু আনুষ্ঠানিক প্রক্রিয়া ◈ বঙ্গভবনে প্রথম কর্মদিবস, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:১৯ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউ ইয়র্ক পুলিশে পদোন্নতি পেলেন বংলাদেশি ফাতেমা

বংলাদেশি ফাতেমা

বাংলা প্রেস, নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক পুলিশ বিভাগে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশি আমেরিকান ফাতেমা আমিন। নিউ ইয়র্ক সিটি পুলিশে বিভাগে (এনওয়াইপিডি)তে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পদোন্নতি লাভ করেন তিনি। প্রথম বাংলাদেশী আমেরিকান হিসেবে সিনিয়র পুলিশ অ্যাডমিনিস্ট্রেটিভ এইড/সুপারভাইজার পদে সাম্প্রতি পদোন্নতি পেয়েছেন ফাতেমা আমিন। পুলিশ কমিশনার কিচেন্ট সেওয়েল পদোন্নতিপ্রাপ্তদের নিজ হাতে সার্টিফিকেট প্রদান করেন। 

বর্তমানে ফাতেমা আমিন মেডিকেল ডিভিশন বিলিংয়ে কর্মরত। ফাতেমা আমিন চাঁদপুরের পালিশারা গ্রামের চেয়ারম্যান প্রয়াত হাবীবুল্লাহ পাটয়ারীর এবং প্রয়াত ফাতেমা বেগমের নাতনী। ১৯৯৮ সালে বাংলাদেশ থেকে ডিভি লটারি পেয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার বাবা বাংলাদেশ পানি উন্নয়ন ঢাকা বোর্ডে সাবেক হেড এসিস্ট্যান্ট প্রয়াত মোহাম্মদ আলী আকবর এবং মা হাসিনা বেগম লাইব্রেরি এসিস্ট্যান্ট ছিলেন। ফাতেমা আমিন ২০০৩ সালে ইয়র্ক কলেজ থেকে এ্যাসোসিয়েট এবং মেডিকেল বিলিং কোডিংয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালে কাবকো ফার্মাসিউটিক্যাল ইনকর্পোরেটেড এ সহকারী ব্যবস্থাপক পদে ৭ বছর কর্মরত ছিলেন।

২০০৬ সালে নিউইয়র্ক সিটি ট্রাফিক ডিভিশনে ট্রাফিক এনফোর্সমেন্ট এজেন্ট পদে যোগদান করেন। ২০১২ সালে পরীক্ষায় উন্নতি হয়ে টাইটেল পরিবর্তন করে পুলিশ এ্যাডমিনিস্ট্রেটিভ এইড পদে যোগদান করেন এবং সাত বছর তিনি ক্যাপটেইন ক্লারিকাল পদে ১০৬ প্রিসেন্টে কর্মরত ছিলেন। তারা পাঁচ ভাইবোন। মেজবোন ফাতেমা ফেরদৌসী অস্ট্রেলিয়াতে বসবাস  করছেন। বড় ভাই মোহাম্মদ ওমর হায়দার, মেজ-ভাই মোহাম্মাদ ওমর শরীফ এবং ছোটবোন ফাতেমা ফারজানা নিউ ইয়র্কে বসবাস করেন। ফাতেমা আমিন এবং তার স্বামী মোহাম্মদ আমের আমিন তাদের জমজ সন্তান আরিয়া আমিন ও আমরীন আমিন নিউ ইয়র্কের কুইন্সে বসবাস করছেন। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন করম চৌধুরী এক বিবৃতিতে তাঁকে অভিনন্দন জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়