শিরোনাম
◈ একনেকে এবার অনুমোদন পেল ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকার ১৬ প্রকল্প ◈ শেখ হাসিনাকে ঘিরে ঢাকা-দিল্লির ‘ছায়াযুদ্ধ’, ত্রিমুখী সংকটে ভারত ◈ চাল উৎপাদনে রেকর্ড গড়েও মহাসংকটে ভারত, নেপথ্যে কী? ◈ মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৫ ◈ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের নতুন নির্দেশনা ◈ ট্রাক উল্টে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটারজুড়ে তীব্র যানজট ◈ কুমিল্লায় সাবেক সংসদ সদস্য বাহারের বাড়িতে আগুন ◈ জাপানে শুল্ক ছাড়াই রপ্তানি করা যাবে বাংলাদেশের ৭ হাজার ৩৭৯ পণ্য ◈ এবার দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মডেল মেঘনা আলমকে দুদকে তলব ◈ বিনিয়োগে অনিশ্চয়তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির প্রভাব, কমছে শিল্পের কাঁচামাল ও মূলধনি যন্ত্রপাতি আমদানি

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৭ রাত
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহ্বান

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাত

ওবায়দুল হক মানিক, আবর আমিরাত: দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে বৈধপথে রেমিটেন্স প্রেরণ করতে হবে। এবং বর্তমান আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে স্ব স্ব অবস্থান হতে কাজ করে যেতে হবে। 

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাস আল খাইমায় চট্টগ্রাম মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন আরব আমিরাত আগমন উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাত ও আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি সংযুক্ত আরব আমিরাতের সভাপতি এম এ মুছার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মাঈনউদ্দিন ফারুক এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখছেন- আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, আজমান বঙ্গবন্ধু পরিষদের সসহ-সভাপতি আজগর খান চৌধুরী, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা আনোয়ার হোসেন খান সবুজ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন বেলাল রনি, রফিকুল হক, কামরুল হাসান জুয়েল, রিফাত জগলুর, আনোয়ার হোসেন খান সবুজ, মোহাম্মদ রফিক সহ আরো অনেকে। সম্পাদনা: হ্যাপী

  • সর্বশেষ